স্পোর্টস

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা প্রধান

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন অস্ট্রেলিয়া দলের নিরাপত্তা প্রধান

নিরাপত্তা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে আজ বৈঠকে বসছেন অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের নিরাপত্তা প্রধান শন ক্যারল। সরকারের একটি গোয়েন্দা সংস্থার সঙ্গেও বৈঠক করবেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা কর্মকর্তারা।

বাংলাদেশে পাঠানো অস্ট্রেলিয়ার নিরাপত্তা বিশেষজ্ঞরা তাদের এ অমূলক আশঙ্কার বিষয়টি খতিয়ে দেখবেন এবং তাদের সিদ্ধান্ত পরিবর্তন করবেন বলে আশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার বিসিবি সভাপতি নাজমুল হাসান এমপি আজকের বৈঠকের কথা নিশ্চিত করেন।

এর আগে ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকি বিষয়ে শুধু বাংলাদেশ নয়, পুরো এশিয়া মহাদেশ নিয়েই তাদের শঙ্কার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া।

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ঢাকায় পৌঁছার কথা ছিলো টিম-অস্ট্রেলিয়ার। কিন্তু শনিবার সন্ধ্যায় ক্রিকেটারদের ‘নিরাপত্তা-ঝুকির’ কথা বলে সে সফর পিছিয়ে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…