চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সড়কের শৃঙ্খলা ফেরাতে টাস্কফোর্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৫ অপরাহ্ণ ০৫, সেপ্টেম্বর ২০১৯
- লিড নিউজ, বাংলাদেশ
A A

সড়কের শৃঙ্খলা ফিরিয়ে নিরাপদ সড়ক বাস্তবায়নে সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানের নেতৃত্বে কমিটি যে ১১১ দফা প্রস্তাবনা দিয়েছিলো তাতে সামান্য কিছু সংশোধনী এনে গ্রহণ করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। আর তা বাস্তবায়নে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে প্রধান করে গঠন করা হয়েছে ২০ সদস্যের শক্তিশালী টাস্কফোর্স।

বৃহস্পতিবার জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৭তম সভা শেষে এ তথ্য জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন: শাজাহান খানের নেতৃত্বে যে কমিটি গঠন করে দেয়া হয়েছিলো, তাতে সমান্য কিছু সংশোধনী দিয়ে প্রস্তাবনাগুলো গ্রহণ করা হয়েছে। প্রস্তাবনাগুলো বাস্তবায়নে আমরা একটি শক্তিশালী টাস্কফোর্স গঠন করেছি। স্বরাষ্ট্রমন্ত্রী এর প্রধান থাকবেন। আমাদের সড়ক বিভাগের যে সচিব তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন এবং এছাড়া সড়কের সঙ্গে যে সংগঠন ও সংস্থাগুলো জড়িত তাদের সদস্যরাও এ টাস্কফোর্সে থাকবেন।

তিনি আরও বলেন: প্রস্তাবনাগুলো বাস্তবায়নে একটি শক্তিশালী টাস্কফোর্সের প্রয়োজন, সেটাই আমরা করেছি। এছাড়া একনেক আমাদের গুরুত্বপূর্ণ প্রস্তাবনার অনুমোদন করেছে। মহাসড়কে বিশ্রামাগার তৈরির যে বিষয়টি ছিলো সেটা একনেকে অনুমোদন হয়েছে। ওভারলোডের জন্য সড়কের যে ক্ষয়-ক্ষতি হচ্ছে ২৮টি এক্সসেল লোড স্টেশন নতুন করে নির্মান করা হবে।

এসময় সড়কে সক্ষমতা বাড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন: সড়কে যে ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা এতদিন ফেস করেছিলাম, সেটা সমাধানের একটা জায়গায় আমরা এসেছি। এছাড়া ঢাকা-সিলেট রোডে চার লেন করার যে দাবি অনেক দিনের, সে কাজটাও শুরু হবে কিছুদিনের মধ্যে। এখানে অর্থায়ন করবে এডিবি, গতকালই তারা এটা আমাদের জানিয়েছে। এছাড়া, ফরিদপুর-বরিশাল এবং এলেঙ্গা-রংপুর ফোর লেনের রাস্তার কাজ আমরা শুরু করতে যাচ্ছি।

ট্যাগ: ওবায়দুল কাদেরনিরাপদ সড়ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

পরবর্তী

মইনুল হোসেনকে জামিন না দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের দাবি

পরবর্তী

মইনুল হোসেনকে জামিন না দেয়া বিচারকের বিচারিক ক্ষমতা প্রত্যাহারের দাবি

টিভিতে শোনা যাচ্ছে র‍্যাব-পুলিশের ওয়াকিটকি কথাবার্তা, আইনশৃঙ্খলার জন্য হুমকি

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT