চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরশ্রুতি’র আবৃত্তি প্রযোজনা ‘সবুজ করুণ ডাঙায়’: স্বাধীনতার জন্য সব হারানোদের স্মরণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ০৮, অক্টোবর ২০২১
- সেমি লিড, শিল্প সাহিত্য
A A

রেজাউল হক: দেশের স্বাধীনতার জন্য যাঁরা নিজের প্রাণকে তুচ্ছ করেছিলেন, যাঁরা হারিয়েছিলেন সন্তান-স্বজন কিংবা সর্বস্ব, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভিন্ন মাত্রিক উচ্চারণে তাঁদের কথা বলেছে আবৃত্তি সংগঠন ‘স্বরশ্রুতি’। মীর মাসরুর জামান রনির গ্রন্থনা ও নির্দেশনায় তাদের নতুন পূর্ণাঙ্গ আবৃত্তি প্রযোজনা ‘সবুজ করুণ ডাঙায়’ প্রথমবার মঞ্চে এসেছে ৬ অক্টোবর, শিল্পকলা একাডেমির ‘জাতীয় সঙ্গীত, নৃত্যকলা ও আবৃত্তি মিলনায়তনে। গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবে প্রায় এক ঘণ্টার টান টান সেই পরিবেশনায় বিমোহিত হন দর্শক-শ্রোতারা।

ইতিহাসের কোনো অংশ যেমন জাতির জন্য চির গর্ব ও গৌরবের, তেমনই কোনোটি আবার দুঃখ ও গ্লানির। মুক্তিযুদ্ধের নয় মাস বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গৌরবের অধ্যায়। একটি শোষিত-বঞ্চিত জাতির প্রায় সবাই সে সময় একেকজন অদম্য যোদ্ধা হয়ে ওঠেন। কেউ বিজয়ী বীর, কেউবা অকাতরে মৃত্যুকে আলিঙ্গন করেন, কেউ আবার প্রাণের চেয়ে প্রিয় সন্তানকে যুদ্ধের মাঠে পাঠিয়ে দেন।

বাংলাদেশের মুক্তিযুদ্ধ এভাবেই এক জনযুদ্ধ। দেশের মানুষ নিজের আত্মা দিয়ে সেই যুদ্ধ করেন। কেউ যুদ্ধ করেন ময়দানে, কেউ রান্নাঘর-জায়নামাজ-তুলসিতলায়। শহীদ রুমী-আজাদ-বদি-মিরাশের মা হয়ে ওঠেন দেশের মা। যুদ্ধের সেই ছোট-বড়ো গল্পগুলো আমাদের শিল্প-সাহিত্য-আলাপ-আলোচনার অবারিত উৎসভূমি।
আবৃত্তি প্রযোজনা ‘সবুজ করুণ ডাঙায়’ এ খণ্ড খণ্ড গল্প বিবৃত হয়ছে বঙ্গবন্ধুর আহবান ও জনতার সংগ্রামের প্রস্তুতি থেকে নির্বিচার গণহত্যা, ধর্ষণ আর বীর বাঙালির ঘুরে দাঁড়ানো। সুদূর অতীত থেকে জীবন্ত হয়ে উঠে আসে মুজিবের অপ্রতিরোধ্য বজ্রকণ্ঠ, আক্রান্ত মানুষের বুকভাঙা বিলাপ, রুমি-আজাদদের সপ্রতিভ সংলাপ অথবা স্বল্পশ্রুত কোনো বীরযোদ্ধা বা বীরাঙ্গনার অবিশ্বাস্যরকমের প্রতিরোধ। শহরের বা দূরের কোনো গাঁয়ের ছড়ানো-ছিটানো প্রতিরোধের গল্পগুলো বিবৃত হয় কখনো বয়ানে, কখনো কবিতায়, কখনো দৃশ্যের অভূতপূর্ব নাটকীয়তায়। যুদ্ধ চলে ছুটে ছুটে: ঢাকা-মেথিকান্দা-খালিয়াজুরি-খেপুপাড়া-ঝালকাঠি বা আরো অনেক অনামা জনপদে। ঢাকার মেধাবী তরুণ, গ্রামের কিষাণ, বিপ্লবী, আদিবাসী তরুণীরা বিচরণ করেন যুদ্ধে ময়দানে। যুদ্ধের অশেষ কষ্ট নিয়ে আসেন প্রত্যক্ষদর্শী জাহানারা ইমাম, শহিদ আজাদের মা, কোনো এক অচেনা বৃদ্ধা। গভীর বেদনার আর অসামান্য সংগ্রামের মুহূর্তগুলো বয়ে চলে যুগপৎ।
আবার আগামী প্রজন্মের উদ্দেশে মুক্তিযোদ্ধা বলেন, ‘জিততেই হবে তাদের, কেন না এ যুদ্ধে রানার-আপ নেই, পরাজিত হলে এই পশুরা আমাদের গৌরবময় স্বাধীনতার ইতিহাস কলঙ্কিত করে ফেলবে।’ যেদিন আমাদের মৃত্যুঘণ্টা বাজবে, সেদিন আমাদের যেন চোখে পানি নিয়ে চোখ বন্ধ করতে না হয়। আমরা তাকিয়ে আছি সেই অবিমিশ্র দিগন্তের দিকে।’ আহবানের পর শিশুদের সম্মিলিত কণ্ঠে ‘আবার আসিব ফিরে’ দিয়ে শেষ হয় ‘সবুজ করুণ ডাঙায়’।
মুক্তিযুদ্ধভিত্তিক গদ্য সাহিত্য আর ইতিহাস থেকেই মূলত সবুজ করুণ ডাঙার গ্রন্থণা করা হয়েছে। তবে তার সাথে কিছু কবিতার ব্যবহার প্রযোজনাটিকে ভিন্নতর ব্যঞ্জনা দিয়েছে।
‘স্বরশ্রুতি’র এ প্রযোজনায় আবৃত্তি পরিবেশনায় অংশ নিয়েছেন মো. আহ্কাম উল্লাহ্, মীর মাসরুর জামান রনি, আশরাফুল আলম রাসেল, শেগুফতা ফারহাৎ সেঁজুতি, শাহ আলী জয়, জোবায়ের মিলন, জিনিয়া ফেরদৌস, ফাতেমাতুজ জোহরা তিথি, সৈয়দা সালমা নাছরীন, সৈয়দা সালমা শিরীন, মনিরুল ইসলাম প্রিন্স, শামীম শেখ, পিওনা আফরোজ, তসলিমা শিমু, অন্বেষা অর্থী এবং সুরাইয়া আফরিন উপমা। সঙ্গীত ব্যবস্থাপনায় ছিলেন আশরাফুল আলম রাসেল। প্রযোজনা ব্যবস্থায় ছিলেন মনিরুল ইসলাম প্রিন্স।

Banglabid

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মুক্তিযুদ্ধস্বরশ্রুতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

দ্বিগুণ অর্থ খরচ করে মধ্যপ্রাচ্যে দেশিয় চ্যানেল সম্প্রচার হচ্ছে

পরবর্তী

আগামী ১৭ অক্টোবর ‘মুক্তবিহঙ্গ’র নাটক “নওকর শয়তান মালিক হয়রান”

পরবর্তী

আগামী ১৭ অক্টোবর ‘মুক্তবিহঙ্গ’র নাটক "নওকর শয়তান মালিক হয়রান"

ফাইল ছবি

বিদ্রোহী প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে না: ওবায়দুল কাদের

সর্বশেষ

নিমজ্জন: নিঃস্ব, নিপীড়িত ও নিভে যাওয়া মানুষের করুণ আর্তনাদ

আগস্ট ১৯, ২০২৬

বিমা বিক্রি করতেন, সেই সুবিন্দরই ‘আওয়ারাপন ২’ এর আলোচিত অভিনেতা

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিক দেবাশীষের মৃত্যুতে আজকের পত্রিকা পরিবারের গভীর শোক

আগস্ট ১৯, ২০২৬
যুক্তরাজ্যভিত্তিক বহির্বিশ্বে শ্রীমঙ্গল প্রবাসীদের সামাজিক সংগঠন 'হৃদয়ে শ্রীমঙ্গল’এর নতুন কমিটির সদস্যরা, ছবি: সংগৃহীত।

নতুন নেতৃত্ব পেল যুক্তরাজ্যভিত্তিক ‘হৃদয়ে শ্রীমঙ্গল’

আগস্ট ১৯, ২০২৬

শ্রীলঙ্কাকে হারিয়ে সিরিজের সাথে পয়েন্টেও এগিয়ে গেল ভারত

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT