চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের পোশাকে শিশুরাও চেতনার মিনারে

আরেফিন তানজীব আরেফিন তানজীব
৩:৩১ অপরাহ্ণ ২১, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

ভোর থেকে পলাশীর মোড়ে বাবার হাত ধরে দাঁড়ানো ছোট্ট নুসাইবা। হাতে ফুলের তোড়া, গায়ের পোশাকে স্বরবর্ণ-ব্যঞ্জনবর্ণের আধিক্য, পাশের সারিতে ক্ষুদে রূপকথার মুখে বর্ণের ছটা। লক্ষ্য একটাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে চেতনার শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন।

শুক্রবার সকাল থেকে কয়েক ঘণ্টা শহীদ মিনার এলাকা ঘুরে দেখা যায় সাত মাসের শিশু থেকে শুরু করে ষাটোর্ধ্ব বৃদ্ধ শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছেন।

শহীদ মিনারের বেদীতে শ্রদ্ধা নিবেদন শেষে বাবার হাত ধরে নেমে আসে সাত বছরের নাঈমাহ তাসমিয়া, বাবা তাসলিম আহমেদ জানালেন, বইয়ের পাতায় ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা দিবস সব বিষয়ে পড়ছে, কিন্তু আমি চাই সত্যিকার অর্থেই মেয়েকে নিয়ে এই দিবসগুলো মাঠে থাকতে। তাতে ওর মধ্যে একটা বোধ শক্তি গড়ে উঠবে। দেশক ভালোবাসতে শিখবে। তাই আজকে নাঈমাহকে সঙ্গে করে আনা। বাসা থেকে এখন পর্যন্ত আসতে আসতে ভাষা আন্দোলনের বেশ কিছু প্রশ্নেরও জবাব দিতে হয়েছে নাঈমাহকে।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও কোন প্রকার বিরক্ত হয়নি ধানমন্ডি থেকে বাবা-মার সঙ্গে আসা আহনাফ মুনতাসির। বরং গতকাল রাত থেকেই সে অধীর আগ্রহে ছিল কখন সকাল হবে, ফুল দিতে শহীদ মিনারে আসবে।

আহনাফের মা রেহনুমা আলম বললেন, অমর একুশের তাৎপর্য আগামী প্রজন্মের কাছে তুলে ধরতেই সন্তানকে শহীদ মিনারে নিয়ে আসা। ছোটবেলায় নিজেও বাবার হাত ধরে সকালে শহীদ মিনারে গিয়েছি।

মাতৃভাষার জন্য আমাদের যে ত্যাগ, সেটা বোঝাতে শিশু সন্তান সায়রাকে নিয়ে শহীদ মিনারে এসেছেন মা সায়মা ইসলাম। তিনি জানালেন, সন্তানকে বাংলাভাষা সচেতন হিসেবে গড়ে তুলতে চাই। জাতীয় জীবনে বাংলা ভাষার সমৃদ্ধি উন্নতি দরকার। ভবিষ্যত প্রজন্ম যেন বাংলাভাষা ব্যবহারে সচেতন হয় সে ব্যাপারে সংশ্লিষ্টদের পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

Reneta

শহীদ মিনারের বেদীতে বেশ কিছু শিশুদের ফুল হাতে শ্রদ্ধা জানাতে দেখা যায়। এসব শিশুদের হাতে ছিল ক্ষুদ্রাকৃতির জাতীয় পতাকা, ফুল আর একুশে ফেব্রুয়ারি লেখা মাথায় বাধা লাল-সবুজের ফিতা।

শ্রদ্ধা জানাতে আসা মানুষদের পোশাকেও রয়েছে একুশের ছোঁয়া। মেয়েরা সাদা কালো নকশা করা শাড়ি পরে এসেছেন। যেখানে রয়েছে বাংলা বর্ণমালা। ছেলেদের পাঞ্জাবিতেও রয়েছে একুশের ছাপ। অনেকে ধারণ করেছেন কালো ব্যাজ।

শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রন্থমেলা প্রাঙ্গণে নেমেছে মানুষের ঢল। শুক্রবার সকাল থেকে অভিভাবকের হাত ধরে মেলা প্রাঙ্গনে আসতে শুরু করে ছোটরা।  বাবার কোলে চড়েও এসেছে অনেকে। ক্ষুদে এই পাঠকদের আগ্রহের মধ্যে রয়েছে বিজ্ঞান কল্পকাহিনী, মহাকাশ বিষয়ক সায়েন্স ফিকশন গল্প, ভূতের বই, ছড়া ইত্যাদি।

ছবি: জাকির সবুজ, সাকিব উল ইসলাম

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT