চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বপ্নের স্বর্ণদ্বীপ গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

কাজী ইমদাদকাজী ইমদাদ
৩:৩০ অপরাহ্ণ ২৯, জানুয়ারি ২০১৭
কৃষি
A A

নোয়াখালীর স্বর্ণদ্বীপকে ঘিরে নানা পরিকল্পনা বাস্তবায়ন করছে বাংলাদেশ সেনাবাহিনী। প্রতিকূল এই স্বর্ণদ্বীপে শুধুই যে সামরিক প্রশিক্ষণই চলছে তা নয়, এর পাশাপাশি এখানে বেশ কিছু আর্থসামাজিক কাজও চলছে। একদিকে যেমন জমিতে ধানচাষ চলছে, তেমন এই মিলিটারি ফার্মগুলোতে পশুপালনও চলছে, যেখানে সম্পৃক্ত হচ্ছে স্থানীয় এলাকাবাসী।

স্বর্ণদ্বীপের একটি বাথানেই প্রায় দু’শ মহিষ আছে। প্রতিটি মহিষেরই রয়েছে ভিন্ন ভিন্ন নাম। লাল চান, কালাচান, রঙবালা এসব নাম ধরে ডাকলেই সাড়া দেয় তারা। ভোর হলেই মহিষ থেকে দুধ সংগ্রহ করা হয়। প্রায় ২০০-২৫০ লিটার হয় মোট। একেকটা মহিষে ৫-৬ লিটার দুধ দেয়।  খামারেই মহিষের দুধ থেকে তৈরি করা হয় পনির। মহিষের পাশাপাশি হাঁস ও ভেড়াও পালন করা হচ্ছে স্বর্ণদ্বীপে।

স্বর্ণদ্বীপজুড়েই রয়েছে এমন বেশ কিছু বাথান। আগামীতে পশু প্রজনন এবং দুগ্ধ সংগ্রহ ও সংরক্ষণ ব্যবস্থাপনা গড়ে তোলার পরিকল্পনাও রয়েছে স্বর্ণদ্বীপকে ঘিরে।

বাংলাদেশে সেনাবাহিনীর এম অ্যান্ড কিউ পরিদপ্তরের পরিচালক ব্রি. জে. মামুন অর রশীদ বলেন, মিলিটারি ডেইরি ফার্মকে আমরা এক্সটেন্ড করে ‘সম্প্রীতি’ নামে একটা সমবায় আমরা করেছি। এখানে ২০টা মতো বাথান আছে। সেই বাথানগুলোকে আমরা একটা জায়গায় নিয়ে যাচ্ছি।

ভিয়েতনাম থেকে আনা সিয়াম কোকোনাট এর ১৫০০ চারা রোপন করা হয়েছে। এর নিচে চলছে মাছ চাষ। দ্বীপজুড়ে পরীক্ষামূলক ভাবে ১৭ ধরনের ফলের গাছ লাগানো হয়েছে। ধান চাষ হচ্ছে ১০ একর জমিতে।

ব্রি. জে. মামুন অর রশীদ আরো বলেন, ধান ও রবিশস্য, সেগুলো আমরা ওখানে ‍শুরু করেছি। এখন খুব ছোট পরিসরে শুরু করেছি। মাস্টার প্ল্যান করে সেটা আরো বড় করে পুরো দ্বীপে বিস্তার করবো।

Reneta

কৃষিকাজের বাইরে এ চর ঘিরে নানা কর্মকাণ্ড চলছে। প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে গড়ে তোলা হয়েছে সাইক্লোন শেল্টার। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তৈরি করা হচ্ছে নতুন সড়ক। এখানে একটি ছোট পানি শোধনাগারও গড়ে তোলা হয়েছে।

২০১৩ সালে দ্বীপটি সেনাবাহিনীর আওতায় আসার পর এই এলাকা এখন জলদস্যু ডাকাতমুক্ত। এমন নানা কর্মকাণ্ডে নোয়াখালীর জাহাইজ্জরচরকে স্বপ্নের স্বর্ণদ্বীপ হিসেবে গড়ে তুলছে বাংলাদেশ সেনাবাহিনী।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

https://www.youtube.com/watch?v=Ib3auukKwao

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কৃষি
শেয়ারTweetPin

সর্বশেষ

শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টসের’ নিবন্ধন

জুলাই ৫, ২০২৬

ভয় দেখিয়ে অর্থ দাবি, করদাতাদের সতর্ক করল এনবিআর

জুলাই ৫, ২০২৬

‘বিসিক বর্ষা মেলা’র উদ্বোধন

জুলাই ৫, ২০২৬

পয়ঃবর্জ্য ব্যবস্থাপনায় সুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্ট বাস্তবায়নে জোর

জুলাই ৫, ২০২৬

পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT