চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্বপ্নজাল’ এর পর বড় পর্দায় পরীর নতুন ছবি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪১ অপরাহ্ণ ২৮, জানুয়ারি ২০১৯
বিনোদন
A A

গিয়াস উদ্দিন সেলিমের বহুল আলোচিত ছবি ‘স্বপ্নজাল’  এ অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের তারকা অভিনেত্রী পরীমনি। বক্স অফিসে ব্যর্থ হলেও প্রশংসিত হয়েছেন পরী। সেই আলোচিত স্বপ্নজালের পর এবার ফের বড় পর্দায় আসছে পরীর নতুন ছবি।

নায়ক কায়েস আরজু ও নায়িকা পরীমনি জুটির প্রথম ছবি ‘আমার প্রেম আমার প্রিয়া’। গত বছর একাধিকবার মুক্তির তারিখ জানা গেলেও শেষ সময়ে মুক্তি থেকে সরে যায়। অনেকেই ভেবেছিলেন, আদৌ ছবিটি মুক্তিটি পাবে তো? অবশেষে, সব সংশয় কাটিয়ে ছবির নায়ক আরজু জানালেন, আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’।

এ ছবির পরিচালক শামীমুল ইসলাম শামীম। তিনি বলেন, ভিনদেশি গল্প ও সংস্কৃতির ছবি দেখলে দর্শক বিরক্ত হয়। যারা গঠনমূলক আলোচনা-সমালোচনা করেন তারা মৌলিক গল্পের বাংলাদেশি চলচ্চিত্র নির্মাণ করার পরামর্শ দেন। আমার ছবির গল্প একেবারেই মৌলিক। যে কারণে ছবিটি সবাইকে দেখার জন্য অনুরোধ করব।

Banglabid

‘আমার প্রেম আমার প্রিয়া’-এর মাধ্যমে অনেকদিন পর মুক্তির পাচ্ছে আরজুর ছবি। বিয়ের বাজনা, অবুঝ প্রেম, হেডমাস্টার, ভালোবাসার গল্প, তুমি আছো হৃদয়ে সহ আটটি ছবি মুক্তি পেয়েছে এই নায়কের। এছাড়া স্বপ্নজালের পর নায়িকা পরীমনির আর কোনো ছবি আসেনি।

নায়ক কায়েস আরজু বলেন, গত বছর নানা কারণে মুক্তি পেছাতে হয়েছিল। ভালো ছবি, চেয়েছিলাম দর্শক যেন ভালোভাবে দেখতে পারে। বেশি সিনেমা হলে মুক্তি দিতে পারি। ‘আমার প্রেম আমার প্রিয়া’ পরিবেশনা করছে হার্টবিট কথাচিত্র। আশা করছি, ৬০-৭০ টির মতো হলে ৮ তারিখে মুক্তি পাবে ছবিটি।

ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে, মোজাম্মেল হক খানের প্রযোজনায় ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবিতে পরীমনি, কায়েস আরজু ছাড়া আরো অভিনয় করছেন মিশা সওদাগর, আলীরাজ, রেবেকা, ডন প্রমুখ।

Reneta

অন্যদিকে ৮ ফেব্রুয়ারি মুক্তির কথা শোনা যাচ্ছে ‘দাগ হৃদয়ে’ নামে আরও এক ছবির। যেখানে অভিনয় করছেন বাপ্পী, মীম, আঁচল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কায়েস আরজুচলচ্চিত্রপরীমনিলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বের সবচেয়ে একাকী হাঁসের করুণ মৃত্যুতে শোক পালন

পরবর্তী

তারাদের কপালে বাড়ি ও বেড়ি

পরবর্তী

তারাদের কপালে বাড়ি ও বেড়ি

মিন্টু লাল নন্দী

এক মানুষ গড়ার কারিগরের চিরবিদায়

সর্বশেষ

প্রথমবারের মতো পূর্ণমন্ত্রী হওয়া মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে

আগস্ট ২২, ২০২৬

নতুন নেতৃত্ব পেল টেলিভিশন নাট্যকার সংঘ, কারা আছেন কমিটিতে?

আগস্ট ২২, ২০২৬
আন্দালিব পার্থ সংবিধান সংশোধনের নৈতিক অধিকার নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মন্ত্রী আন্দালিভ রহমান পার্থের রাজনৈতিক জীবন

আগস্ট ২২, ২০২৬

যাকে নায়ক হিসেবে দেখেছেন ছটকু আহমেদ

আগস্ট ২১, ২০২৬

‘কোনদিন মনে হয় নাই মানুষটা টাকা বানানোর জন্য রাজনীতিতে এসেছেন’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT