চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্বজন হারানোর বেদনায় ম্লান ঈদ অানন্দ

আফরিন আপ্পিআফরিন আপ্পি
১:৫৬ অপরাহ্ন ২৪, জুন ২০১৭
বাংলাদেশ
A A

এমন হওয়ার কথা ছিল না। কথা ছিল বাড়িতে অপেক্ষায় থাকা  প্রিয়জনদের সঙ্গে এবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবেন তারা। কিন্তু তা আর কোনদিনও হবে না। আপনজনকে না দেখার অপূর্ণতা নিয়েই তারা চলে গেলেন না ফেরার দেশে।

শনিবার দুপুর পর্যন্ত দেশের বিভিন্ন অংশে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন। নাড়ীর টানে বাড়ি ফিরতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছেন তারা। স্বজনদের কাছে লাশ হয়ে ফেরা দুর্ভাগা এ মানুষগুলোর মৃত্যু সংবাদ তাদের অপেক্ষায় থাকা প্রিয়জনদের সমস্ত আনন্দ ম্লান করে দিয়েছে।

ওই সব দুর্ঘটনার একটিতে রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে নিহত হয়েছেন ১৭ জন পোশাক শ্রমিক।  ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন আরো ২ চালক।

রংপুর: রংপুরের পীরগঞ্জে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিক নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ১২ জন। আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার ভোরে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে এক শিশুসহ তিন জন নারী শ্রমিক রয়েছে। নিহতদের বেশির ভাগই লালমনিরহাটের কালিগঞ্জের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঢাকা থেকে সিমেন্ট বোঝাই ট্রাকে ১৫০ জন পোশাক শ্রমিক লালমনিরহাটে ফিরছিলেন পরিবারের সঙ্গে ঈদ করতে। শনিবার ভোরে রংপুরের পীরগঞ্জ সড়কের কলাবাগান এলাকায় ট্রাকটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাঁদে পড়ে যায়।

Reneta

“এতে ট্রাকে থাকা যাত্রীদের মধ্যে ১১জনই ঘটনাস্থলে মারা যায়। পরে পীরগঞ্জ ক্লিনিক ও রংপুর হাসপাতালে মারা যায় আরও ৬ জন। ঘটনাস্থলে সিমেন্টের বস্তায় চাপা পড়া বাকিদের উদ্ধার করেছে পীরগঞ্জ বড় দরগাহ হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন।”

বেঁচে যাত্রীদের অভিযোগ, চালক নিজে ঘুমিয়ে হেল্পারকে দিয়ে ট্রাকটি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

ঢাকা-টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার চরপাড়া এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১০ জন।

আহতদের মির্জাপুর কুমুদিনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

গোড়াই হাইওয়ে পুলিশের এসআই বাবলু মিয়া জানান, ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছলে একই দিকগামী অপর একটি বাস ওই ট্রাকটিকে চাপা দেয়। এসময় ঢাকাগামী একটি বাসের সঙ্গে ওই দুটি যানের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় ঢাকাগামী বাসটি ২০ ফিট নিচে খাদে পড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ঘটনাস্থলেই নিহত হয় আহত হয় আরো অন্তত ১০জন।

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে দু’টি বাসের মুখোমুখি সংঘর্ষে বাস চালক রানা মিয়া (২৮) নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৮ জন।

শনিবার সকাল ৬ টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বোয়ালিয়া চক্ষু হাসপাতাল এলাকায় দু’টি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত বাস ড্রাইভার গোবিন্দগঞ্জ উপজেলার হামিদপুর গ্রামের আব্দুল করিমের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে চক্ষু হাসপাতাল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী সূর্য পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতে ঘটনা ঘটে।

Jui  Banner Campaign
ট্যাগ: ঈদযাত্রাদুর্ঘটনাসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় অভিবাসন প্রত্যাশীদের জন্য নতুন ক্যাটাগরি ঘোষণা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত 'ফ্যামিলি কার্ড' চালু করার লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা।

ঈদের আগে দেয়া হবে ফ্যামিলি কার্ড: সমাজকল্যান মন্ত্রী

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

রোজা রেখে খেলবেন ইয়ামাল, পুষ্টি পরিকল্পনা করেছে বার্সা

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানের উপর আবার হামলা করবে যুক্তরাষ্ট্র?

ফেব্রুয়ারি ১৯, ২০২৬

মন্ত্রিসভায় ড. মুহিত: গ্লোবাল সেরিব্রাল পালসি রেজিস্টারের অভিনন্দন

ফেব্রুয়ারি ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT