স্পেনের সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন রক্ষণশীল পপুলার পার্টি জয়ী হয়েছে। তবে জয় পেলেও একক সংখ্যাগরিষ্ঠাতা হারিয়েছে দলটি। রোববার সাধারণ নির্বাচনে ওই ভোটগ্রহণ হয়।
৯০ শতাংশ ভোট গণনার ফলাফলে ২৮ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে পপুলার পার্টি নির্বাচনে জয়লাভ । মোট ৩৫০টি আসনের মধ্যে ১২২টি আসনে জয়ী হয়েছে পিপি।
স্পেনের ইতিহাসের অন্যতম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে ২২ দশমিক ১৯ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে আছে সোশ্যালিস্ট পার্টি। তাদের আসন সংখ্যা ৯২টি।
নবগঠিত ব্যয়সংকোচন বিরোধী পোডেমস পার্টি ও শরিকদল জয়ী হয়েছে ৬৮টি আসনে।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭৬টি আসন কোনো দল না পাওয়ায় সরকার গঠনে জটিলতা সৃষ্টির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
ক্যাতালোনিয়া অঞ্চলের স্বাধীনতা নিয়ে গণভোট প্রস্তাবের তীব্র বিরোধী ছিলেন পপুলার পার্টির মারিয়ানো রাহয়। তারও প্রভাব পড়েছে নির্বাচনে।






