চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেন-কাতালোনিয়া আলোচনার বিরুদ্ধে তুমুল বিক্ষোভ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:২৪ পূর্বাহ্ন ১১, ফেব্রুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
স্পেন-কাতালোনিয়া-বিক্ষোভ

স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ার সঙ্গে স্পেন সরকারের সম্পর্ক সহজ করার পরিকল্পনার বিরুদ্ধে স্পেনের রাজধানী মাদ্রিদে ডানপন্থি রক্ষণশীল দলগুলোর ডাকা বিক্ষোভে অংশ নিয়েছে হাজারো মানুষ।

কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সরকার আলোচনার উদ্যোগ নেয়ার পরিকল্পনা করাতেই দলগুলো এ বিক্ষোভ করছে।

মধ্য-ডানপন্থি দল পপুলার পার্টি এবং চিউদাদানোস (সিটিজেনস) পার্টির অভিযোগ, কাতালানদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত এবং সমঝোতার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের একজন মধ্যস্থতাকারী নিয়োগের পরিকল্পনা দেশদ্রোহের সামিল।

ডানপন্থিদের সঙ্গে ক্ষমতাসীন সোশ্যালিস্ট পার্টিও কাতালান স্বাধীনতার বিরোধী। তাই এই বিক্ষোভে সমর্থন জানিয়েছে তারাও। এছাড়া ভক্স পার্টির মতো অতি ডানপন্থি দলগুলোও অংশ নিয়েছে বিক্ষোভ মিছিলে। ‘অবিভক্ত স্পেনের জন্য এখনই নির্বাচন চাই!’ স্লোগান দিচ্ছে তারা।স্পেন-কাতালোনিয়া-বিক্ষোভ

অবশ্য কাতালোনিয়ার বিচ্ছিন্নতাবাদী নেতারা এই আলোচনার প্রস্তাব ইতোমধ্যে প্রত্যাখ্যান করেছেন। নতুন করে স্বাধীনতা ভোট চান তারা।

দীর্ঘদিন ধরে কাতালান সরকার এবং জনগণ স্পেন থেকে বিচ্ছিন্ন হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার সংগ্রাম করছে। স্পেনের উত্তর-পূর্বের সমৃদ্ধ অঞ্চল কাতালোনিয়ার স্বাধীনতার প্রশ্নে ২০১৭ সালের ১ অক্টোবরের গণভোটে স্বাধীনতার পক্ষে রায় এলেও স্পেনের কেন্দ্রীয় সরকারের বিরোধীতার মুখে তা কার্যকর করা সম্ভব হয়নি।স্পেন-কাতালোনিয়া-বিক্ষোভ

Reneta

কাতালোনিয়ার স্বাধীনতার পক্ষে হওয়া ওই গণভোট অবৈধ ঘোষণা করেন স্পেনের সাংবিধানিক আদালত। স্বায়ত্তশাসিত অঞ্চলটিতে এরপর তৎকালীন কাতালান প্রেসিডেন্ট কার্লেস পুজদেমনের স্থানীয় সরকারকে অবলুপ্ত করে কেন্দ্রীয় শাসন জারি করা হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: কাতালোনিয়াকাতালোনিয়ায় গণভোটকাতালোনিয়ার স্বাধীনতাস্পেন
শেয়ারTweetPin

সর্বশেষ

একটি দল ধর্মের দোহাই দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে: মির্জা ফখরুল

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি সংগৃহীত

বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক চুক্তি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

অদম্য কাপের ফাইনাল বয়কট করেছেন ক্রীড়া সাংবাদিকরা

ফেব্রুয়ারি ৯, ২০২৬

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু জিম্বাবুয়ের

ফেব্রুয়ারি ৯, ২০২৬

প্রেমে ব্যর্থ হয়ে সহপাঠীকে হত্যার পর আত্মহত্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT