স্পেনের বার্সেলোনা নগরের পাশেই ক্যান জ্যাম পার্কে বেশ বড় সড়ই গানের আসর বসেছে। সব মিলে প্রায় ২২ হাজার মানুষের ভিড়। আশপাশের শহরগুলো থেকে সবাই এসেছে গান শুনতে। বেশ জনপ্রিয় ডিজে স্টিভ আউকির অংশ নেওয়ার কথা সে সংগীত উৎসবে। কিন্তু হঠাৎ করেই অগ্নিকান্ড ঘটায় সরিয়ে নেওয়া হয় সবাইকে।
টুমোরোল্যান্ড ইউনাইট ফেস্টিভালের মূল মঞ্চের কাছেই তখন আগুনের শিখা। আয়োজকরা জানিয়েছে যান্ত্রিক ত্রুটি এই অগ্নিকান্ডের কারণ।
তাদের নিজস্ব ওয়েবসাইটে নিশ্চিত করা হয়েছে এ তথ্য। তবে আশার কথা হলো, ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত হয়নি । সবাইকে দ্রুত সরিয়ে ফেলা সম্ভব হয়েছিল বলেই এমনটি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যেমে খুব দ্রুত উৎসবে আগুনের কিছু ছবি ছড়িয়ে পড়ে। বিবিসি।








