চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্পেনকে ফকল্যান্ডের মতো যুদ্ধের হুমকি ব্রিটেনের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩০ অপরাহ্ণ ০৪, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ শাসনাধীন জিব্রাল্টার বন্দর নিয়ে ব্রিটেন ও স্পেনের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে। ইউরোপিয় ইউনিয়ন (ইউ) থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) প্রক্রিয়া শুরু হওয়ার পর স্পেনের এক প্রস্তাবকে ঘিরে এর সূত্রপাত। ব্রিটেনের সাথে ব্রেক্সিট নিয়ে আপোষ মীমাংসায় জিব্রালটারের নিয়ন্ত্রণের ইস্যুটি শর্ত হিসাবে অন্তর্ভূক্ত করতে ইইউকে বলেছে স্পেন, আর এতেই ক্ষিপ্ত ব্রিটেন যেনো ‘ফকল্যান্ডসের মত জিব্রাল্টারকে রক্ষায় প্রয়োজনে যুদ্ধ’ করতেও রাজি।

স্পেনের মূল ভূখণ্ডের সাথে লাগোয়া জিব্রাল্টার প্রায় ৩০০ বছর ধরে ব্রিটেনের শাসনাধীন। কিন্তু স্পেন কখনই ভূমধ্য সাগর তীরের এই পোতাশ্রয়টির দাবি ছাড়েনি। মাঝে মধ্যেই তারা ক্ষুদ্র এই ভূখণ্ড ফেরত দেওয়ার দাবি করেছে। ব্রেক্সিট প্রক্রিয়া শুরুর সাথে সাথেই স্পেন জিব্রালটারের নিয়ন্ত্রণ চেয়ে নতুন করে চাপ বাড়ালো।

আর এই সংক্রান্ত খবর প্রকাশের পর অনেক ব্রিটিশ রাজনীতিকের কথায় ও অনেক ডানপন্থী সংবাদপত্রের লেখায় যুদ্ধের ভাষা ব্যবহৃত হচেছ। ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সাবেক নেতা এবং পার্লামেন্টের লর্ড সভার প্রভাবশালী সদস্য মাইকেল হাওয়ার্ড হুঁশিয়ার করেছেন ফকল্যান্ডসের মত জিব্রাল্টারকে রক্ষায় যুদ্ধে যেতেও পিছপা হবে না তার দেশ।

Banglabid

রোববার টেলিভিশনে এক সাক্ষাৎকারে হাওয়ার্ড বলেন, “৩৫ বছর আগে এক নারী প্রধানমন্ত্রী (মার্গারেট থ্যাচার) একদল ব্রিটিশ নাগরিককে রক্ষায় পৃথিবীর অর্ধেক দূরত্বে স্প্যানিশ ভাষাভাষী এক দেশের বিরুদ্ধে সৈন্য পাঠিয়েছিলেন, আমি নিশ্চিত বর্তমান প্রধানমন্ত্রী (তেরেসা মে) আরেকটি স্প্যানিশ ভাষাভাষী দেশের কবল থেকে ব্রিটিশ জনগণের রক্ষায় একই কাজ করবেন।”

ব্রিটিশ সরকারের পক্ষ থেকে অবশ্য মি হাওয়ার্ডের এই যুদ্ধংদেহী মনোভাবের কোনো সমালোচনা করা হয়নি। বরঞ্চ প্রতিরক্ষামন্ত্রী মাইকেল ফ্যালন বলেছেন, জিব্রালটারকে রক্ষায় সবকিছু করবে ব্রিটেন।

হাওয়ার্ডের মত একজন সিনিয়র রাজনীতিকের গলায় এরকম বক্তব্যে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন স্পেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফোনজো দাসতিস মন্তব্য করেছেন, “মনে হচ্ছে, কারে কারো ধৈর্যচ্যুতি ঘটছে।”

Reneta

ব্রিটেনের ইউরোপ পন্থি রাজনীতিকরাও এ ধরণের ভাষা ব্যবহারের সমালোচনা করছেন। বিরোধী লিবডেম নেতা টিম ফ্যারন বলেছেন, “অল্প কদিনের মধ্যেই কনজারভেটিভ কট্টরপন্থীরা একটি বন্ধু দেশকে শত্রুতে পরিণত করছে।”

১৯৮২ সালে আর্জেন্টিনার কাছ থেকে ফকল্যান্ডস দ্বীপ পুনর্দখলের যুদ্ধে ২৫৫ জন ব্রিটিশ সৈন্য প্রাণ হারিয়েছিলো। ঐ যুদ্ধে আর্জেন্টিনার ৬৫৫ জন সৈন্য মারা গিয়েছিলো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রেক্সিট
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT