চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিব-তাইজুলে স্বস্তি-মিষ্টি সকাল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৮ পূর্বাহ্ণ ০৬, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথমদিনের ৫ উইকেটে ২৭১ রান নিয়ে শুক্রবার নামা আফগানিস্তানকে বেশিদূর যেতে দেয়নি বাংলাদেশের স্পিনাররা। তাইজুল-সাকিবের ঘূর্ণির সামনে পড়ে বাকি পাঁচ উইকেটে আর ৭১ রান যোগ করতে পেরেছে সফরকারীরা। তাইজুল ৪টি, সাকিব-নাঈম নিয়েছেন ২টি করে উইকেট।

আফগানিস্তান: প্রথম ইনিংস-৩৪২/১০ (১১৭)

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনে সকাল সকাল তাইজুলের জোড়া সাফল্যের পর সাকিবের জ্বলে ওঠা, তাতে আফগানিস্তানের ইনিংস দ্রুতই গুটিয়ে দিতে পারায় ভালোভাবেই ম্যাচে ফিরল বাংলাদেশ। সফরকারীরা যদিও সাড়ে তিনশর কাছে গেছে, তবে স্বাগতিকদের স্বস্তি আরও বড় রানের বোঝা কাঁধে চেপে রশিদ-জাহিরের স্পিন ফাঁদের সামনে নামতে হচ্ছে না!

মাত্র তৃতীয় টেস্ট খেলা আফগানরা নিজেদের সর্বোচ্চ সংগ্রহ গড়ে ফেলেছে এরমাঝেই। তাদের দলীয় সর্বোচ্চ সংগ্রহ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে, ৩১৪। চট্টগ্রামে সেটা পেরিয়ে ৩৪২ রানে থেমেছে সাদা পোশাকে নবীন দলটি।

প্রথমদিনে আফগানিস্তানের প্রথম টেস্ট সেঞ্চুরি এনেছেন রহমত শাহ। দ্বিতীয় দিনে শতকে নাম লেখানোর সুযোগ ছিল আসগর আফগানের। ৮৮ রানে ক্রিজে এসে ৯২-এ থাকার সাময় তাকে সাজঘরে পাঠিয়ে ইতিহাস গড়তে দেননি তাইজুল ইসলাম।

আসগর আফগান অবশ্য ঝুঁকিপূর্ণ শট খেলতে যেয়ে উইকেট দিয়েছেন। তাইজুলকে স্লগ করতে যেয়ে উপরে ওঠা বল মুশফিকের গ্লাভসে জমতে দিয়েছেন। ৮৮ রানে দিন শুরু করে তাকে থামতে হয়েছে ৯২ রানে।

Reneta

কয়েক ওভার পরই আবারও তাইজুলের আঘাত। দারুণ এক ঘূর্ণিতে এবার শিকার আফসার জাজাই (৪১)। লেগ-মিডলে পিচ করা বাঁহাতি স্পিনারের বল জাজাইকে ফাঁকি দেয় বিশাল টার্নে, পরে উপড়ে দেয় অফস্টাম্প।

আগেরদিন উইকেটের দেখা না পাওয়া সাকিব আল হাসান এদিন নিজের দ্বিতীয় ওভারেই দেখেছেন সাফল্যের মুখ। কাইস আহমেদকে (৯) সিলি পয়েন্টে মুমিনুলের দারুণ এক ক্যাচ বানিয়ে উইকেটের ঘরে নাম লিখিয়েছেন। পরে সৌম্যর ক্যাচ বানিয়েছেন ইয়ামিন আহমাদজিকে।

আফগান ইনিংসে শেষ আঘাত হানেন মেহেদী মিরাজ। ফেরার রশিদ খানকে। তার আগেই অবশ্য ৬১ বলে ঝড়ো ৫১টি মূল্যবান রান যোগ করে ফেলেছেন আফগান দলপতি।

আগের দিনের দুই উইকেটসহ স্পিনার তাইজুলের শিকার ৪ উইকেট। সাকিব ও নাঈম নিয়েছেন ২টি করে উইকেট। আর একটি গেছে মিরাজের ঝুলিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাইজুললিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টাইনরা আমাকে পছন্দ করেন না: রোনালদো

জুলাই ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

যে নিয়ম না মানলে বাতিল হবে হাসপাতালের লাইসেন্স, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি

জুলাই ৬, ২০২৬
ছবি: প্রতিনিধি

বিশ্বকাপে ব্রাজিলের বিদায়ে কুড়িগ্রামে সমর্থকের হার্ট অ্যাটাক

জুলাই ৬, ২০২৬

মিয়ানমারের রাখাইনে প্রাচীন নাম ফিরিয়ে আনার প্রস্তুতি আরাকান আর্মির

জুলাই ৬, ২০২৬

মেক্সিকোর বিপক্ষে জয় উদযাপনে চোট, হাসপাতালে হেন্ডারসন

জুলাই ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT