চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্নেহাশীষ চৌধুরী স্মরণে নির্মলেন্দু গুণের শ্রদ্ধাঞ্জলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:১১ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

সদ্য প্রয়াত ময়মনসিংহের সংস্কৃতি অঙ্গনের প্রাণ পুরুষ স্নেহাশীষ চৌধুরীকে (৮১) স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন কবি নির্মলেন্দু গুণ।

‘স্নেহাশীষ চৌধুরী স্মরণে শ্রদ্ধাঞ্জলি’ এমন শিরোনামে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে তিনি লিখেছেন;

‘‘ময়মনসিংহের সংস্কৃতিজগতের অন্যতম অভিভাবক স্নেহাশীষ চৌধুরী গত শুক্রবার ৩ এপ্রিল তাঁর ময়নসিংহ শহরের মহারাজা রোডের বাড়িতে শেষ-নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৮৩ বছর। তাঁর মৃত্যুতে আমি আমার একজন প্রিয় অগ্রজপ্রতিম অভিভাবককে হারালাম।

তাঁর মতো বুদ্ধিদীপ্ত রসিক মানুষ আমি খুব কম দেখেছি। আমরা পরস্পরের সঙ্গে ময়নসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলতাম। এবং তাতে প্রভূত আনন্দ হতো। তাঁর আঞ্চলিক শব্দের ভান্ডারটি ছিলো আমার চেয়ে সমৃদ্ধ। তাই শেষতক আমাকেই হার মানতে হতো।
তিনি আমার প্রতিটি কাজের প্রসংশা করতেন বলে আমি তাঁর সঙ্গে সর্বদা ফোনে যোগাযোগ রাখতাম, মত বিনিময় করতাম এবং তাঁর অকৃপণ প্রসংশায় নিজেকে সমৃদ্ধ করতাম।’’

কবি নির্মলেন্দু গুণ আরও লিখেছেন, ‘‘তিনি একবার রবীন্দ্রজয়ন্তীতে কাশবনে গিয়েছিলেন। মৃত্যুর কিছুদিন আগে তিনি কবিতাকুঞ্জে গিয়েছিলেন। তাঁর ইচ্ছে ছিলো মগরা নদীর তীরে, কবিতাকুঞ্জ কিছুদিন থাকবেন, সেখানকাী নিরিবিলি পরিবেশে বই পড়ে কাটাবেন। সেই লক্ষ্যে পুত্র পলাশকে সঙ্গে নিয়ে গিয়েওছিলেন কবিতাকুেঞ্জ। কিন্তু বিধি বাম, তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁর পুত্র পলাশ তাঁকে কবিতাকুঞ্জে রাখাটা নিরাপদ নয় মনে করে তাঁকে ময়মনসিংহের মহারাজা রোডের বাসায় নিয়ে যায়।

তখন তাঁর সঙ্গে ফোনে আমার কথা হলে, তিনি আক্ষেপ করে বলেছিলেন, এবার আর কবিতাকুঞ্জে থাকা হলো না– কিন্তু আমি একটু সুস্থ হলে পরে আপনার কবিতাকুঞ্জে আবার যাবো। কী চমৎকার পরিবেশ, কবিতাকুঞ্জের গ্রন্থ-সংগ্রহ দেখে আমি যাপরনাই আনন্দ পেয়েছি। রবীন্দ্রনাথ বলেছিলেন সোভিয়েত রাশিয়া ভ্রমণ না করলে তাঁর একটি তীর্থ দর্শন অসমাপ্ত থেকে যেতো– আমিও তাঁর কথা ধার করে বলি– কবিতাকুঞ্জ দর্শনে আমি তীর্থদর্শনের আনন্দ পেয়েছি।
আমার নিজের হাতের লেখা চিঠি /কোনো রচনা/কবিতার পান্ডুলিপি খুব সহজলভ্য নয়। আমার বিখ্যাত কবিতা “স্বাধীনতা, এই শব্দটি কীভাবে আমাদের হলো” ময়মনসিংহের ধোপাখোলার ভাড়া-বাড়িতে লিখেছিলাম। সেই কবিতার পান্ডুলপি সংরক্ষণ করা হয়নি। মনে হয় আমি আমার রচনাকে গুরুত্বপূর্ণ কিছু বলে মনে করিনি।
পলাশ চৌধুরী আমার ১৯৭৮ সালে লেখা একটি সংশাপত্র আমাকে ইনবক্সে পাঠিয়েছে। ৪২ বছর আগে আমার হাতের লেখা কেমন ছিলো, আমার লেখার ভাষা কেমন ছিলো, আমার বিষয়বক্তব্য উপস্থাপনের কৌশল এবং আমার স্বাক্ষরটি কীরকম ছিলো– তা জানা গেলো ঐ ছোট্ট চিরকুটপত্র থেকে।

Reneta

করোনার মরণআতঙ্কের মধ্যে তাঁর মৃত্যু হওয়াতে, তাঁর অন্তেষ্টিক্রিয়ায় কেওয়াটখালী শ্মশানে তাঁর অনুরাগী বন্ধুবান্ধব এবং ভক্তদের ভিড় ছিলো না। জীবনের চারপাশকে নির্মল আনন্দে মুখরিত করে রাখা মানুষটি — নিঃশব্দে পঞ্চভূতে বিলীন হয়ে গেলেন।

তাঁর স্মৃতির উদ্দেশে নিবেদন করি আমার গভীর গভীরতর শ্রদ্ধা ও ভালোবাসা।’’

ভূমিদস্যুদের ষড়যন্ত্রে নিজ বাড়ির বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর কয়েকদিন অন্ধকারে থেকে, শেষ পর্যন্ত সেই আলো-বাতাস বিহীন বাড়িতেই পরলোকগমন করেন স্নেহাশীষ চৌধুরী।

জীবদ্দশায় ন্যায়বিচার চেয়ে অসংখ্য মানুষের কাছে  গিয়েও নিজের পা‌রিবা‌রিক সম্প‌ত্তির সমস্যা সমাধান করতে পারেননি তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কবি নির্মলেন্দু গুণপলাশ চৌধুরীস্নেহাশীষ চৌধুরী
শেয়ারTweetPin

সর্বশেষ

শ্রীমঙ্গ‌লে র‌থের মেলা

জুলাই ১৬, ২০২৬

ব্রাজিল-ইতালির বিরল কীর্তি ছুঁতে পারবে আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬
ছবি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ (সংগৃহীত)।

শেখ হাসিনার কোনো অফিসিয়াল স্ট্যাটাস নেই: শামা ওবায়েদ

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে যে আপডেট দিল নির্বাচন কমিশন

জুলাই ১৬, ২০২৬

এখনও লড়াইয়ের জন্য প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT