চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্থায়ীভাবে নিষিদ্ধ’ অনন্য মামুন, এদিনই পাঁচ সিনেমার ঘোষণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৫৭ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

পরিচালকদের সুনাম ক্ষুণ্ণ করার অভিযোগে অনন্য মামুনকে ‘স্থায়ীভাবে নিষিদ্ধ’ করেছে চলচ্চিত্র পরিচালক সমিতি। ১৬ জানুয়ারি বিকেলে এফডিসির পরিচালক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর ফলে পরিচালক সমিতি থেকে কোনো ধরনের সুযোগ সুবিধা পাবেন না অনন্য মামুন। এদিন এমন সিদ্ধান্ত আসার সঙ্গে সঙ্গে ‘নবাব এলএলবি’ খ্যাত এই নির্মাতা নতুন পাঁচটি সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন।

জানিয়েছেন, এ পাঁচটি সিনেমা তিনি চলতি বছরে একের পর এক কাজ শুরু করবেন।

চ্যানেল আই অনলাইনকে পরিচালক সমিতির সাংগঠিক সচিব অপূর্ব রানা বলেন, অনন্য মামুন আজীবন নিষিদ্ধ নয়, তবে তিনি স্থায়ীভাবে নিষিদ্ধ। এর আগেও তার বিরুদ্ধে অভিযোগ ছিল। তখন তিনি লিখিতভাবে জানিয়েছিলেন, পরবর্তীতে সমস্যা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিলে কোনো আপত্তি থাকবে না। বর্তমান কমিটির মেয়াদ যতদিন থাকবে উনি স্থায়ীভাবে নিষিদ্ধই থাকবেন।

পরবর্তী কমিটির মেয়াদে অনন্য মামুনের নিষিদ্ধ থাকা বহাল থাকবে কিনা সেটা পরবর্তী কমিটি সিদ্ধান্ত নেবে। তবে আপাতত অনন্য মামুন স্থায়ীভাবে নিষিদ্ধ। অপূর্ব রানা বলেন, আরও এক সপ্তাহ আগেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ মিটিংয়ে অফিসিয়ালি জানানো হয়েছে।

স্থায়ীভাবে নিষিদ্ধ হলে সিনেমা নির্মাণ করতে পারবেন কিনা জানতে চালে পরিচালক সমিতির সদস্য সচিব বলেন, ‘সবকিছু চেইন অব কমান্ড’-এর মাধ্যমে চলে। সিনেমা সেন্সর করাতে গেলে এফডিসির এনওসি চাওয়া হয়। এফডিসি এনওসি চায় প্রযোজক সমিতির কাছে। প্রযোজক সমিতি আবার পরিচালক সমিতির কাছে এনওসি চায়। এক্ষেত্রে নিয়ম মেনে সিস্টেমে অনুযায়ি উনি সিনেমা নির্মাণ করতে গেলে হয়তো সমস্যায় পড়তে পারেন।

Reneta

পরিচালক সমিতি থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হওয়ার বিষয়টি ‘থোড়াই কেয়ার’ করে ‘নবাব এলএল.বি’ সিনেমার নির্মাতা অনন্য মামুন শনিবার সন্ধ্যায় বলেন, মামলা প্রক্রিয়াধীন। প্রক্রিয়াধীন মামলা থাকলে আগেই পরিচালক সমিতি কীভাবে এমন একটা সিদ্ধান্ত নেয়? তারা কি তাহলে আইনের উর্দ্ধে? এটা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, কোনো আক্ষেপ নাই। আর সমিতির সদস্য না হলে যে আমি সিনেমা বানাতে পারবো না এমন তো ঘটনা না। শুধু মাত্র সমিতি থেকে সুবিধাগুলো পাবো না। তবে এসব সুযোগ সুবিধা যে অনেক বড় কিছু তাও না। আমি অনলাইন প্লাটফর্মের জন্য সিনেমা বানাবো, এখানে তো কোনো সেন্সরশিপ নাই। আর সেন্সরশিপ হলেও পরিচালক সমিতির কাগজ লাগবে কিনা তাও জানিনা।

অনেককিছু বলার আছে। সবকিছু ২৫ জানুয়ারির পর বললেন বলে জানালেন অনন্য মামুন। তিনি এও উল্লেখ করলেন, প্যাড, ক্রেজি, ঈদ মোবারক, ভাইজান ২ ও পাইলট এই পাঁচটি সিনেমা একের পর এক বানাবো। ঘোষণা যখন দিয়েছি অবশ্যই বানাবো। এমন কখনো হয়নি যে আমি বানাবো বলে ঘোষণাতেই আটকে গেছি। বড় বড় চমক থাকবে এসব সিনেমায়। আমি আমার মতো করে কাজ করে যাবো।

বিজয় দিবসে মুক্তি পাওয়া ‘নবাব এলএলবি’ সিনেমার জন্য সম্প্রতি কারাগারে যেতে হয় অনন্য মামুনকে। সিনেমায় দেশের পুলিশকে জড়িয়ে অশালীন সংলাপের অভিযোগে তাকে ২৪ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। সঙ্গে ছিলেন এ সিনেমার অভিনেতা শাহিন মৃধা। এরপর ডিবির পুলিশ পরিদর্শক কাজী মো. নাসিরুল মামুন রমনা থানায় পর্নোগ্রাফি আইনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ২৫ ডিসেম্বর মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক আবুল কালাম আজাদ তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করেন। রমনা থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

আবেদনের পরিপ্রেক্ষিতে ওইদিন ঢাকা মহানগর হাকিম মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর ১১ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম শাহিনুর রহমানের আদালতে তাদের আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে এক হাজার টাকা মুচলেকায় বিচারক জামিন আবেদন মঞ্জুর করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্য মামুনগ্রেপ্তারনবাব এলএলবিনির্মাতাপরিচালক সমিতিপাইলটলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ২ হাজারের বেশি

জুলাই ২, ২০২৬

অনলাইন জুয়া-বেটিং দমনে কঠোর নতুন আইন, আছে কারাদণ্ড ও জরিমানা

জুলাই ২, ২০২৬

৪ আর্থিক প্রতিষ্ঠানকে ৩ মাসের আল্টিমেটাম দিল বাংলাদেশ ব্যাংক

জুলাই ২, ২০২৬

বৃক্ষরোপণ কর্মসূচি নজরদারিতে আসছে ‘ট্রি মনিটরিং অ্যাপ’

জুলাই ২, ২০২৬

আনচেলত্তি আমরা আপনার দিকে আসছি: নরওয়ে কোচ

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT