চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করতে দু‘দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৫১ অপরাহ্ন ১১, ডিসেম্বর ২০১৬
বাংলাদেশ
A A

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে অধিকতর শক্তিশালী, অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহি ও কার্যকর সেবামূলক প্রতিষ্ঠান করার লক্ষ্যে দু‘দিনের সেমিনার অনুষ্ঠিত হয়ে গেলো ঢাকার প্রকৌশল অধিদপ্তরে।

সেমিনারে চার দেশের জাতীয় ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো তাদের নিজ নিজ উত্তম চর্চা, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে জনঅংশগ্রহণ প্রক্রিয়া ও চর্চা, নারীর ক্ষমতায়ন, আর্থিক বিকেন্দ্রীকরণ ও স্থানীয় সরকার পদ্ধতির সম্ভাব্য সংস্কার বিষয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়। এছাড়া, সেমিনারে ইউপিজিপি ও ইউজেডজিপি পরিচালিত স্থানীয় সরকার ও বিকেন্দ্রীকরণের ওপর নয়টি গবেষণার ফলাফল উপস্থাপনা করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ড এর রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ফস এবং ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর নিক বেরেসফোর্ড।

দেশের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তা, সিভিল সোসাইটির প্রতিনিধি, শিক্ষাবিদ, স্থানীয় সরকার বিশেষজ্ঞ, প্রশিক্ষণ প্রতিষ্ঠানের রিসোর্স পার্সন আর্ন্তজাতিক সেমিনারটিতে অংশগ্রহণ করেন।

জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এনআইএলজি), ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্ট (ইউপিজিপি) ও উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট (ইউজেডজিপি) এর সহযোগিতায় স্থানীয় সরকার বিভাগ আয়োজিত সেমিনারে ভারতের কেরালা স্থানীয় সরকার প্রশাসন (কিলা), শ্রীলংকার জাতীয় স্থানীয় সরকার প্রতিষ্ঠান (এসএলআইএলজি) এবং ফিলিপাইনের এশিয়ান উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (এআইডিএসআই) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্থানীয় সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

চার্চ নেতাদের সাথে ইস্টারের আনন্দ ভাগ করে নিলেন প্রধানমন্ত্রী

এপ্রিল ৫, ২০২৬

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

এপ্রিল ৫, ২০২৬

জ্বালানি তেল নিয়ে কমছেই না ভোগান্তি

এপ্রিল ৫, ২০২৬

বিশ্বব্যাপী পালিত হচ্ছে ‘ইস্টার সানডে’

এপ্রিল ৫, ২০২৬

বিসিবিতে পদত্যাগের মিছিল, সাত পরিচালক সরে গেলেন

এপ্রিল ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT