চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয় ইমামের ইমামতি নিয়ে প্রশ্ন তুলেছিল জঙ্গি মেজবা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৪ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৮
অপরাধ
A A

কুমিল্লা মনোহরগঞ্জ থানার বাদুয়ারায় নিজ গ্রামে অবস্থানকালীন সময়ে স্থানীয় মসজিদের ইমামের ইমামতি নিয়ে প্রশ্ন তুলেছিল জঙ্গি মেজবা। পরে জনবিচ্ছিন্ন হয়ে একা একা নামাজ আদায় করা শুরু করে।

‘জঙ্গি’ মেজবার পরিবারের বরাত দিয়ে চ্যানেল আই অনলাইনকে এসব তথ্য জানিয়েছেন র‌্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমরানুল হাসান।

মেজবার পরিবারের বরাত দিয়ে তিনি বলেন, ২০১৫ সালের দিকে মেজবার মধ্যে আমূল পরিবর্তন দেখা দেয়। গ্রামের স্থানীয় মসজিদের ইমামের ইমামতি নিয়ে প্রশ্ন তোলে এবং পরে জনবিচ্ছিন্ন হয়ে একা একা নামাজ পড়া শুরু করে।

Banglabid

গত বছরের ২০ অক্টোবর জঙ্গি মেজবা ২ যুবক নিয়ে গ্রামের বাড়িতে যান। পরিবারকে জানান, ওই যুবকরা তার মায়ের পেটের ভাইয়ের চেয়েও আপন। গত বছরের ১০ নভেম্বর থেকে মেজবা পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করার আগে স্ত্রী ও মাকে ফোন করে ক্ষমা চায় এবং জান্নাতে দেখা হবে বলে বিদায় নেয়। তখন তার স্ত্রী সন্তানসম্ভবা জেনেও আল্লাহর রাস্তায় চলে যাচ্ছে বলে জানায় মেজবা।

পরে পরিবার গত বছরের ১৯ ডিসেম্বর যাত্রাবাড়ী থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করে।

র‌্যাব জানায় নিখোঁজ হওয়ার আগে জঙ্গি মেজবা দক্ষিণ সায়েদাবাদ রবিন মিয়ার মেসে ছিল। ওই মেসের ম্যানেজার রিপন জানান, তাবলিগের কথা বলে নিরুদ্দেশ থাকত মেজবা। গত বছরের ৭ নভেম্বর তাবলিগে যাচ্ছে বলে সর্বশেষ গেলেও আর ফিরে আসেনি।

Reneta

পরে চলতি বছরের ৩ জানুয়ারি মেজবার ভাই ও বাবা ঢাকায় এসে মেস থেকে তার সব জিনিসপত্র নিয়ে যায়।

র‌্যাব-৩ এর সিও বলেন, নিহত অন্যান্য জঙ্গিদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে। তবে মেজবার সঙ্গে গ্রামে যাওয়া ওই দুই যুবক ও নাখালপাড়ায় নিহত দুই যুবক এক নয় বলে মেজবার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। তাই আমরা ধারণা করছি তার সঙ্গে আরো জঙ্গিদের কানেকশন ছিল। তাদের সন্ধানে কাজ করছে র‌্যাব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাখালপাড়া জঙ্গি আস্তানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

যেসব জনপ্রিয় গান গেয়েছেন সদ্য প্রয়াত শিল্পী শাম্মী আখতার

পরবর্তী

‘শিল্প ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই উগ্রবাদ দমন সম্ভব’

পরবর্তী

‘শিল্প ও সংস্কৃতি চর্চার মধ্য দিয়েই উগ্রবাদ দমন সম্ভব’

সংসদ অধিবেশন

শীঘ্রই তিস্তা চুক্তি, সংসদকে পানিসম্পদ মন্ত্রী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, মোট ৯২৫

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যেভাবে হলো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি যে সংসদ সদস্যরা

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

এক সপ্তাহ বিদ্যুৎ নেই, পিডিবি অফিসে হামলা-ভাঙচুর

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতির শপথ গ্রহণের সাথে সাথেই এমপি ও মন্ত্রী পদ শূন্য হবে: চিফ হুইপ

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT