চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে রাবি ছাত্রলীগ নেতা আহত

সুব্রত গাইন সুব্রত গাইন
৩:১৮ অপরাহ্ণ ০৮, মে ২০১৯
- সেমি লিড, জনপদ, রাজশাহী
A A

গাছ থেকে লিচু পাড়াকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে সংঘর্ষে হাত ভেঙ্গে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্রলীগ নেতা মাহমুদুর রহমান কাননের। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের পেছনের গোদাগাড়ী বাগানে লিচু পাড়তে গেলে স্থানীয়রা তাকে মারধর করে।

এতে কাননের সঙ্গে থাকা আরও কয়েকজন নেতাকর্মী আহত হয়। গুরুতর অবস্থায় তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) নেয়া হয়। বর্তমানে তিনি রামেকে চিকিৎসাধীন অবস্থায় আছেন। মারধরের শিকার মাহমুদুর রহমান কানন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং উপ-আন্তর্জাতিক সম্পাদক মেহেদি হাসান।

মারধরে কাননের দুটি হাতই ভেঙ্গে গেছে এবং মেহেদীর এক পায়ে গুরুতর জখম হয়েছে। তবে মারধরকারীদের পরিচয় পাওয়া জানা যায়নি। ক্যাম্পাস সূত্রে জানা যায়, রাত সাড়ে ৯টার দিকে কানন ও মেহেদিসহ ছাত্রলীগের আটজন নেতাকর্মী গোদাগাড়ী বাগানে লিচু পাড়তে যায়। বাগানটি পাহারার দায়িত্বে থাকা বেশ কয়েকজন স্থানীয় তাদেরকে বাধা দেন।

কানন ও মেহেদীসহ সবাই ছাত্রলীগের নেতাকর্মী পরিচয় দেয়ার এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে স্থানীয়রা তাদের ওপর ক্ষিপ্ত হয়ে লাঠি-বাঁশ দিয়ে সবাইকে এলোপাথাড়ি মারধর করে। খবর পেয়ে ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাস্থলে রড, স্ট্যাম্প নিয়ে উপস্থিত হন। তাদের উপস্থিতি টের পেয়ে মারধরকারীরা পালিয়ে যায়।

ওই সময় নেতাকর্মীরা প্রহরীদের থাকার জন্য তৈরি করা মাচার ঘরটিতে আগুন দেয়। জানতে চাইলে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, আমাদের দুইজনকে মারধর করা হয়েছে। আমরা তাদেরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছি। তাদের চিকিৎসা চলছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, লিচু পড়াকে কেন্দ্র করে স্থানীয় উশৃঙ্খলদের হামলায় কয়েককজন ছাত্রলীগ নেতাকর্মী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের দুই হাত ভেঙ্গে গেছে। পুলিশ স্থানীয়দের আটক করার জন্য অভিযান চালাচ্ছে। দ্রুত তাদের আটক করে শাস্তির আওতায় আনা হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রাজশাহী
শেয়ারTweetPin

সর্বশেষ

মাস্তুল: নদীর বুকে শ্রেণির মানচিত্র

জুলাই ১৭, ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী

জুলাই ১৭, ২০২৬

ফাইনালে বিরতি ৩০ মিনিট, খেলোয়াড়দের চোটের বড় ঝুঁকি দেখছেন বিশেষজ্ঞরা

জুলাই ১৭, ২০২৬

২৪ বছরে ‘তৃতীয় মাত্রা’, দর্শক-অতিথিদের কৃতিত্ব দিলেন জিল্লুর রহমান

জুলাই ১৭, ২০২৬
ছবি: প্রতিনিধি

শনিবার খুলতে পারে কাপ্তাই বাঁধের ১৬ স্পিলওয়ে গেট

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT