চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্ট্যাচু অব ইউনিটির চারপাশ থেকে সরানো হচ্ছে ৩শ’ কুমির

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ২৬, জানুয়ারি ২০১৯
আন্তর্জাতিক
A A
ভারত-স্ট্যাচু অব ইউনিটি-ভাস্কর্য-কুমির

বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য স্ট্যাচু অব ইউনিটি দেখতে জলপথে পর্যটকদের আসা নিরাপদ করতে ভাস্কর্যের চারপাশের জলাধারে থাকা প্রায় ৩শ’ কুমিরকে গুজরাট সরকারের নির্দেশে অন্যত্র সরিয়ে নেয়া শুরু করেছেন বন কর্মকর্তারা।

দর্শণার্থীদের জন্য সিপ্লেন সেবার ব্যবস্থা করতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

সর্বাধিক তিন মিটার লম্বা কুমিরগুলোকে ধাতব খাঁচায় করে পিকআপ ট্রাকের মাধ্যমে গুজরাটের অন্যান্য এলাকায় সরানো হচ্ছে। শুক্রবার পর্যন্ত প্রায় এক ডজন কুমির জলাধারে সিপ্লেনের জেটি নির্মাণের সম্ভাব্য স্থান, অর্থাৎ ৩ নম্বর ডাইক থেকে উদ্ধার করা হয়েছে।

স্থানীয় বন কর্মকর্তা অনুরাধা সাহু জানান, এলাকায় পর্যটকের সংখ্যা বেড়ে যাওয়ায় সুরক্ষা ও নিরাপত্তার কথা মাথায় রেখে কুমিরগুলো স্থানান্তরের জন্য রাজ্য সরকারের কাছ থেকে নির্দেশ এসেছে।

ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক সর্দার বল্লভভাই প্যাটেলের এই ভাস্কর্যটি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজস্ব পরিকল্পনা-প্রসূত একটি প্রকল্প। ভাস্কর্যটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতার প্রতীক স্ট্যাচু অব লিবার্টির চেয়েও আকারে দ্বিগুণের বেশি।

৪০ কোটি মার্কিন ডলার ব্যয়ে গত অক্টোবরে ১৮২ মিটার বা ৫৯৭ ফুট উঁচু মূর্তিটির নির্মাণ সম্পন্ন হয়।

Reneta

পর্যটকদের নিরাপত্তার কারণে বিপন্ন প্রজাতির কুমিরগুলোকে নিজ আবাসস্থল থেকে স্থানান্তরের এ প্রক্রিয়ার তীব্র সমালোচনা জানিয়েছেন অনেকে।

বন্যপ্রাণী বিষয়ক সাময়িকী ‘স্যাংচুয়ারি এশিয়া’র সম্পাদক বিট্টু সেহগাল এর প্রতিবাদে এক টুইটবার্তায় বলেছেন, ‘আমাদের সবার কি একসঙ্গে মাথা খারাপ হয়ে গেছে?’

অন্যদিকে গুজরাট বন্যপ্রাণী বোর্ডের সদস্য প্রিয়ব্রত গাধভি বলেছেন, যে কোনো বন্যপ্রাণীর স্থানান্তরের আগে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খ বৈজ্ঞানিক বিশ্লেষণ করে নেয়া উচিত।

স্ট্যাচু অব ইউনিটি গুজরাটের নর্মদা জেলার একটি দূরবর্তী প্রত্যন্ত এলাকায় অবস্থিত। সবচেয়ে কাছের শহর ভাদোদরা থেকে এর দূরত্ব প্রায় ১শ’ কিলোমিটার। সেখানে যাওয়ার জন্য কোনো ট্রেন নেই। বেশিরভাগ পর্যটককেই ভাদোদরা থেকে চার-লেন হাইওয়ে দিয়ে বাসে করে ভাস্কর্যটি দেখতে যেতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কুমিরগুজরাটস্ট্যাচু অব ইউনিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

প্রবাসী ৪ বাংলাদেশি ভাইয়ের মৃত্যুর ঘটনার তদন্তে ওমান পুলিশ

মে ১৬, ২০২৬

লিটনের কাছে সিলেটের সেঞ্চুরি অন্যরকম

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গবেষণা প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

মে ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদায় বলবেন না বরং বলি, আবার দেখা হবে: বিদায়ী ভারতীয় হাইকমিশনার

মে ১৬, ২০২৬

এশিয়াজুড়ে সার্কুলার ইকোনমি এগিয়ে নিতে ‘সোসাইটি ফর এশিয়ান সার্কুলার ইনোভেশন নেটওয়ার্ক’

মে ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT