চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসের টানা চার নো বল ‘চোখেই পড়ল না’ আম্পায়ারের!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩১ পূর্বাহ্ণ ০৯, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

গ্যাবা টেস্টের দ্বিতীয় দিনের কথা। অস্ট্রেলিয়ার স্কোর তখন ১ উইকেটে ৩৭। ইনিংসের ১৩তম ওভার চলছে। ব্যাটিং প্রান্তে ডেভিড ওয়ার্নার। বোলিংয়ে বেন স্টোকস। ওভারটিতে টানা ৪টি নো বল করেন ইংলিশ পেসার। ফিল্ড আম্পায়ার যা চোখেই পড়ল না। অ্যাশেজ উত্তাপে যা বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

স্টোকসের ওই ওভারের চতুর্থ বলে বোল্ড হন ওয়ার্নার। মাঠ আম্পায়ার তৃতীয় আম্পায়ারের শরণাপন্ন হন। ওভারস্টেপ হওয়ার কারণে স্টোকসের সেই বলটি নো ডাকা হয়। বেঁচে যান ওয়ার্নার। এরপরই চোখ কপালে ওঠার মতো ঘটনা সামনে চলে আসে। আগের তিন বলও ওভারস্টেপই করেছিলেন সফরকারী পেসার।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড মহারণের প্রথম টেস্টে মাঠ আম্পায়ারে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ার দুই আম্পায়ার পল রেইফেল ও রড টাকার। টিভি আম্পায়ার পল উইলসনও অস্ট্রেলিয়ার। এই ম্যাচের রিজার্ভ আম্পায়ার স্যাম নোগাস্কি ও ম্যাচ রেফারি ডেভিড বুনও অস্ট্রেলিয়ানই।

চলতি অ্যাশেজের সম্প্রচার সত্ত্ব পাওয়া চ্যানেল সেভেন নিজেদের পর্যবেক্ষণ তুলে ধরেছে বিষয়টি নিয়ে। জানিয়েছে, নিজের প্রথম ৫ ওভারে ১৪টি ওভারস্টেপ নো বল করেছেন স্টোকস। যার মধ্যে মাঠ আম্পায়ারের নজরে পড়েছে মাত্র দুটি ঘটনা। যেগুলোতে নো বলের সংকেত দিয়েছেন আম্পায়াররা।

পরে অবশ্য ভিন্ন খবর জানা যাচ্ছে, বোলারের কোনো ডেলিভারি ওভারস্টেপ হয়েছে কি-না, সেটি যাচাইয়ের যে প্রযুক্তি ব্যবহার করার কথা, সেটির কার্যকারিতা ত্রুটিপূর্ণ ধরা পড়েছে। এমন অনভিপ্রেত ঘটনার সূত্রপাতও সেজন্যই।

তাতে অবশ্য পার পাচ্ছেন না মাঠ আম্পায়াররা। স্টোকসের একের পর এক বিশাল নো বলগুলো কীভাবে ফিল্ড আম্পায়ারের নজর এড়িয়ে গেল, সেই প্রশ্নে কড়া সমালোচনা শুরু হয়েছে।

Reneta

আইসিসির প্লেইং নীতি অনুযায়ী, তৃতীয় আম্পায়ার বোলারের সামনের পা অবতরণ করার সময়ে টেলিভিশন রিপ্লে পর্যালোচনা করবেন। টিভি আম্পায়ার নিয়মের ব্যতিক্রম কিছু দেখলে মাঠ আম্পায়ারকে পরামর্শ দেবেন। বোলিং প্রান্তের আম্পায়ার অবিলম্বে নো-বলের সংকেত দেবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাশেজ সিরিজ-২০২১আম্পায়ারকামিন্সনো বলরুটলিড স্পোর্টসস্টোকস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মেরকেল যুগের অবসান, জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফের শুরু

পরবর্তী

বিয়ের খরচের সিংহভাগ সামলাচ্ছেন ক্যাটরিনা

পরবর্তী

বিয়ের খরচের সিংহভাগ সামলাচ্ছেন ক্যাটরিনা

winter morning

শীতের সকালে যেমন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়!

সর্বশেষ

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT