চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্টোকসময় জয়ে পথে ফিরল ইংল্যান্ড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৫৮ অপরাহ্ন ২০, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ব্যাটে ভরসার ভিত গড়া ১৭৬, দ্বিতীয় ইনিংসে ওপেনার হয়ে যেয়ে ম্যাচের চাহিদা মেটানো অপরাজিত ৭৮ রান। প্রথম ইনিংসে বলে ১ উইকেট, দ্বিতীয় ইনিংসে ২টি। ম্যানচেস্টার টেস্টকে বেন স্টোকসময় বলাই যায়। যাতে ভর করে ১১৩ রানের জয় তুলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে সমতা ফিরিয়েছে ইংল্যান্ড।

তিন টেস্টের সিরিজের প্রথমটি সাউদাম্পটনে ৪ উইকেটে জিতে এগিয়ে ছিল সফরকারী উইন্ডিজ। ম্যানচেস্টারে ভালোমতোই ঘুরে দাঁড়াল স্বাগতিকরা। সিরিজের ফয়সালা হবে ম্যানচেস্টারেই, ২৪ জুলাই মাঠে গড়াবে দুদলের পরের টেস্টটি।

প্রথম ইনিংসে রানপাহাড় গড়ে মঞ্চটা বেশ সাজায় স্বাগতিকরা। ৯ উইকেটে ৪৬৯ রান তুলে ব্যাটিং ছাড়েন জো রুট। বৃষ্টি তৃতীয় দিন ধুয়ে নিয়ে ঝামেলা পাকায়! পরে চতুর্থ দিনে প্রথম ইনিংসে দারুণ ধৈর্যে আড়াইশ ছোঁয়ার পর ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং।

ফলোঅন এড়িয়ে অলআউট হওয়ার আগে ক্যারিবীয়রা প্রথম ইনিংসে করে ২৮৭ রান। ইংল্যান্ড তাতে প্রথম ইনিংস থেকেই ১৮২ রানের বড় লিড তোলে। জয়ের খোঁজে থাকা স্বাগতিকরা দ্রুত কিছু রান তুলে পঞ্চম দিনে যত বেশি সময় সম্ভব ব্যাটিং দিতে চেষ্টা করে উইন্ডিজকে।

দ্রুত রান তোলার জন্য জস বাটলার ও বেন স্টোকসকে ব্যাটিংয়ে পাঠায় শুরুতে। বাটলার না পারলেও ওপেনার বনে যেয়ে স্টোকস আস্থার প্রতিদান দেন। ৪ চার ও ৩ ছক্কায় ৫৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংস দেন সময়ের দাবি মিটিয়ে।

তাতে ইংল্যান্ড ৩ উইকেটে ১২৯ রান তুলে দ্বিতীয় ইনিংস ছাড়তে পারে দ্রুতই। উইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩১২, ওভার মেলে ৮৫টি।

Reneta

লক্ষ্য তাড়ায় নেমে ৭০.১ ওভার পর্যন্ত গেছে উইন্ডিজ। অলআউটের আগে তুলেছে ১৯৮ রান। ব্রুকস ৬২, ব্লেকউড ৫৫ ও শেষদিকে অধিনায়ক হোল্ডারের ৩৫ ছাড়া বলার মতো অবদান নেই আর কারও।

জয় তুলতে সর্বোচ্চ ৩টি উইকেট নিয়েছেন স্টুয়ার্ট ব্রড। ২টি করে উইকেট নিয়ে তাকে যোগ্য সঙ্গ দিয়েছেন ওকস, বেস ও স্টোকস। একটি উইকেট গেছে কারেনের ঝুলিতে।

Jui  Banner Campaign
ট্যাগ: ম্যানচেস্টার টেস্টস্টোকসহোল্ডার
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়পুরহাটে এক আসনে জামায়াত, অন্যটিতে বিএনপির জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

নামিবিয়াকে হারিয়ে সুপার এইটের আরও কাছে ভারত

ফেব্রুয়ারি ১২, ২০২৬

দুই আসনেই বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমান

ফেব্রুয়ারি ১২, ২০২৬

রংপুর-১ ও ৫ আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

টাঙ্গাইল-৭ আসনে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকীর জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT