চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্টার ওয়ারস’-এর দখলে বছরের সর্বোচ্চ আয়ের রেকর্ড!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ণ ১৮, ডিসেম্বর ২০১৭
বিনোদন
A A
লোকে মন্দ বললেও রেকর্ড গড়েছে স্টার ওয়ারস

১৫ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই’ ছবিটি। আর মুক্তির মাত্র তিন দিনে পুরো বিশ্বে বৈজ্ঞানিক কল্পকাহিনী নির্ভর এই ছবিটি আয় করেছে ৪৫০ মিলিয়ন ডলার। মুক্তির প্রথম দিনে শুধু আমেরিকাতেই ২২০ মিলিয়ন ডলার আয় করে ২০১৭ সালে মুক্তির দিনে সর্বোচ্চ আয়ের রেকর্ডটিও এখন ছবিটির দখলে।

২০১৫ সালে সিরিজের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘দ্য ফোর্স অ্যওয়েকেনস’-এর সাফল্যের পর থেকে নতুন ছবির জন্য অপেক্ষা করছিলেন দর্শকরা। নির্মাতা রায়ান জনসনের পরিচালনায় নির্মিত এই ছবিটি নিয়ে বাড়তি আগ্রহের আরেকটি কারণ হলো এই ছবিতে অভিনয় করেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্সেস ডায়ানার দুই ছেলে উইলিয়াম ও হ্যারি। সাদা হেলমেট ও সাদা পোশাক পরা সৈনিক বাহিনীর দু’জন হিসেবে থাকছেন তারা। ছবিটিতে আরও অভিনয় করেছেন অ্যাডাম ড্রাইভার, ক্যারি ফিশার, ডেইলি রিডলি প্রমুখ।

‘স্টার ওয়ারস’ সিরিজের অষ্টম ছবি ‘স্টার ওয়ারস: দ্য লাস্ট জেডাই’। এর আগে ১৯৭৭ সালে প্রথম মুক্তি পায় ‘স্টার ওয়ারস’ সিরিজের সিনেমা ‘নিউ হোপ’। এরপর ১৯৮০ সালে ‘দ্য এম্পায়ার স্ট্রাইকস ব্যাক’, ১৯৮৩ সালে ‘রিটার্ন অব দ্য জেডাই’,১৯৯৯ সালে ‘দ্য ফ্যানটম ম্যানাস’, ২০০২ সালে ‘দ্য ক্লোনস’, ২০০৫ সালে ‘রিভেঞ্জ অব দ্য সিথ’ ও ২০১৫ সালে ‘দ্যা ফোরস অ্যাওয়েকনেস’ মুক্তি পায়।

ছবিটি মুক্তির পর থেকেই সামাজিক মাধ্যমে ছবিটিকে নিয়ে চলছে আলোচনা। অনেকেই বলছেন প্রত্যাশা পূরণ করতে পারেনি ছবিটি। তবে ছবির সাফল্যে তার কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না। কারণ সাপ্তাহিক ছুটির দিন শনি এবং রবিবারে ছবিটি প্রচুর ব্যবসা করেছে। মোট ৪৮টি দেশে ছবিটি মুক্তি পেয়েছে। চীনে এখনো ছবিটি মুক্তি পায়নি। ৫ জানুয়ারি মুক্তি পাবে। ইন্ডিওয়্যার

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাবির সঙ্গে চ্যানেল আইয়ের সহযোগিতা চুক্তি

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ট্রফি আসলেই পলিথিনের ব্যাগে নিয়েছিলেন কুকুরেয়া?

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩১ দফা ও জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজে যুক্ত হলেন নতুন তিন সদস্য

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মুসলিমবিষয়ক মন্ত্রী ফয়সাল ইব্রাহিমের পদত্যাগ

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT