স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিতর্ক সংগঠন “স্টামফোর্ড ডিবেট ফোরাম” এর স্টুডেন্টস এক্সিকিউটিভ কমিটির নাম ঘোষণা করা হয়েছে। সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের ক্লাবকক্ষে কমিটি ঘোষণা করেন এসডিএফের চিফ কো-অর্ডিনেটর, বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার ও এসিসটেন্ট প্রক্টর আল মামুন।
বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম ফিরোজ আহমেদ ২৬ সদস্য কমিটি অনুমোদন করেন।
নবগঠিত এ কমিটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন মিরাজুল ইসলাম, জেনারেল সেক্রেটারী হয়েছেন রাকিব জোহা। দুজনই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
ভাইস প্রেসিডেন্ট (বিতর্ক ও কর্মশালা) হয়েছেন মোহাইমিনুল ইসলাম এবং ভাইস প্রেসিডেন্ট (প্রশাসন) হন মাহমুদুল হাসান। জয়েন্ট জেনারেল সেক্রেটারি হয়েছেন ইমরান রাকিব ও রাকিল খোন্দকার নিশান।
অন্য পদগুলোতে রয়েছেন; পাবলিকেশন সেক্রেটারি বেনজির আবরার, জয়েন্ট পাবলিকেশন সেক্রেটারি আসিফ নেওয়াজ। প্রোগ্রাম সেক্রেটারি আমির হামজা, জয়েন্ট পোগ্রাম সেক্রেটারি মনিরুল ইসলাম মনির। অরগানাইজিং সেক্রেটারি সোনিয়া আক্তার শান্তা। কমিউনিকেশন সেক্রেটারি পূজা ভৌমিক, রিফ্রেশমেন্ট সেক্রেটারি মুহাম্মাদ তাইজুল ইসলাম, জয়েন্ট রিফ্রেশমেন্ট সেক্রেটারি প্রণব মিস্ত্রী। রিক্রুটমেন্ট সেক্রেটারি তানজিলা আহমেদ। ইনফরমেশন সেক্রেটারি নূর নবী সৈকত, জয়েন্ট ইনফরমেশন সেক্রেটারি তমা রায়, ম্যানেজমেন্ট সেক্রেটারি মাহফুজ আলামিন, অফিস সেক্রেটারি রুশামা নওশীন সারা, ইভেন্ট সেক্রেটারি আদমান নাঈম, জয়েন্ট ইভেন্ট সেক্রেটারি মোহাম্মাদ হানিফ।
এছাড়াও এক্সিকিউটিভ মেম্বার নির্বাচিত হয়েছেন হাসানুজ্জামান অরিখ, মোহাম্মাদ মহিউদ্দিন সিফাত, জিনিয়া রহমান, ফাতেমা এবং ফাহিম মনোয়ার নাজিয়া।
ক্লাবের নতুন কমিটির সকল সদস্যকে অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এম ফিরোজ আহমেদবলেন,” অভিনন্দন সকলকে, আমি আশা করি এসডিএফ আরো ভালো করবে ভবিষৎতে।”
স্টামফোর্ড ডিবেট ফোরামের সদ্য সাবেক প্রেসিডেন্ট আমিমুল হাসান বলেন, “ভালো কিছু দেখতে চাই সবার কাছ থেকে,অভিনন্দন নতুনদের।”
স্টামফোর্ড ডিবেট ফোরামের নবনির্বাচিত প্রেসিডেন্ট মিরাজুল ইসলাম বলেন, “সবাইকে ধন্যবাদ, সবাইকে নিয়ে সামনে নতুন নতুন ভালো কাজ উপহার দেবো। নতুন ব্যাচগুলো থেকে ভালো বিতার্কিক খুঁজে আনা আমার পরিকল্পনার মধ্যে আছে।”
ক্লাবের চিফ কো-অর্ডিনেটর আল মামুন বলেন, “তার্কিক ও সংগঠক সবমিলিয়ে সেরাদের বের করে আনার চেষ্টা ছিলো, ভালো কমিটি হয়েছে। আমি আশা করি আমাদের বিতার্কিকরা ক্লাবের নাম, বিশ্ববিদ্যালয়ের নাম আরো উজ্জ্বল করবে।”







