চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কোর বড় করছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৭ অপরাহ্ণ ১৭, মার্চ ২০১৭
স্পোর্টস
A A

লাঞ্চের আগে মুশফিকুর রহিম (৫২) ফিরে গেলেও রানের চাকা সচল আছে বাংলাদেশের। এই প্রতিবেদন লেখার সময় ৬ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ ৩১৬।

উইকেটে হালকা টার্ন আছে। তবে সেটা বিপজ্জনক নয়। সাকিব-মুশফিক প্রথম ঘণ্টা অক্ষত থেকে কাটিয়ে দেন। পানিপানের বিরতি থেকে ফিরেই বিপদ ঘটান মুশফিক।

দ্বিতীয় দিন শেষ বিকেলে যে ঝড় উঠেছিল তাতেই অনেকটা কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। ২ উইকেটে দিন শেষ করার অপেক্ষায় থাকতে থাকতে চোখের পলকে ৫ উইকেট চলে যায়। রান ছিল ২১৪। সেখান থেকে শুক্রবার সকালে লড়াই শুরু করেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার দিনের সম্ভাব্য খেলা তখন ৩ ওভারের মতো বাকি ছিল। সান্দাকানের নিচু হয়ে আসা এক শর্ট বলে ব্যাকফুটে খেলতে যান ইমরুল। বল ব্যাটে আসতে অনেকটা সময় নেয়। তবু তিনি লাইন ধরতে ব্যর্থ হন। ব্যাট ফাঁকি দিয়ে বল পায়ে লাগে। আবেদন ওঠে। আম্পায়ার তর্জনী উঁচু করেন চোখের পলকে।

ঠিক পরের বলে তাইজুলের বিপক্ষে এলবিডব্লিউর আবেদন তোলে শ্রীলঙ্কা। আম্পায়ার এবার সাড়া না দিলেও রিভিউতে কপাল পোড়ে তাইজুলের (০)। পরের ওভারের চতুর্থ বলে সাব্বির রহমানের বিদায় (৪২)!

অথচ শুরুটা ছিল অন্যরকম। সৌম্য-তামিম ৯৫ রানের জুটি গড়ে দলকে পথে রাখেন। এরপর ইমরুলকে নিয়ে সৌম্য ৩৫ রানের জুটি গড়েন। সৌম্য ফেরার পরই ‘তাসের ঘর’ হয়ে যায় বাংলাদেশ। ওঠে ২০ মিনিটের ঝড়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশের ১০০ টেস্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT