আন্তর্জাতিক

স্কুলে আশ্রয় নেওয়া ব্যক্তিদের ওপর রুশ হামলার অভিযোগ

বিধ্বস্ত শহরের রাস্তায় ক্ষতিগ্রস্ত ভবন ও ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

শহরের রাস্তায় ধ্বংসপ্রাপ্ত ভবন ও ক্ষতিগ্রস্ত পরিবেশ, যেখানে কিছু মানুষ হাঁটছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার শতাধিক মানুষ আশ্রয় নিয়েছে- এমন একটি স্কুলে রাশিয়ান বাহিনী বোমা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে মারিউপোল সিটি কাউন্সিল।

টেলিগ্রামের বরাতে বিবিসি জানায়, ভবনটি একেবারে ধ্বংস হয়ে গেছে এবং মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। স্কুলটিতে মহিলা, শিশু এবং বয়স্করা ছিল বলে জানায় কর্মকর্তারা।

তবে হতাহতের বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি।

মারিউপোলের সাথে যোগাযোগ অবিশ্বাস্যভাবে কঠিন জানিয়ে বিবিসি তাদের প্রতিবেদনে দাবিটি যাচাই করার অপারগতা প্রকাশ করেছে।

বিষয়:ইউক্রেনমারিউপোলরাশিয়ারাশিয়া-ইউক্রেন যুদ্ধরুশ হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…