চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের মেয়েরাও খেলবে ক্রিকেট

সাজ্জাদ খান সাজ্জাদ খান
৩:৩৪ অপরাহ্ণ ১৮, সেপ্টেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
হাতেগোনা কয়েকটি স্কুল ও একাডেমিতে মেয়েদের ক্রিকেট খেলতে দেখা যায়। বিসিবি উদ্যোগ নিয়েছে দেশের সব স্কুলেই ক্রিকেট চালুর।

হাতেগোনা কয়েকটি স্কুল ও একাডেমিতে মেয়েদের ক্রিকেট খেলতে দেখা যায়। বিসিবি উদ্যোগ নিয়েছে দেশের সব স্কুলেই ক্রিকেট চালুর।

নারী ক্রিকেটে ঘটে গেছে মহাজাগরণ। সালমা-রুমানারা দেশের জন্য বয়ে আনছেন একের পর এক সাফল্য। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে টিম টাইগ্রেস জানান দিয়েছে সম্ভাবনার। সাফল্যযাত্রা অব্যাহত রাখতে দরকার মজবুত পাইপলাইন। এজন্য সারাদেশ থেকে ক্রিকেটার তুলে আনার উদ্যোগ নিয়েছে বিসিবি।

সালমা-রুমানাদের উত্তরসূরি খুঁজে পেতে আগামী ডিসেম্বরে দেশের সব বিভাগে হবে মেয়েদের স্কুল ক্রিকেট। প্রতিটি বিভাগের সেরা ১০টি করে স্কুল অংশ নেবে এ টুর্নামেন্টে।

ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের স্কুল থেকে প্রতিভাবান ক্রিকেটার তুলে আনার পাইলট প্রকল্প হাতে নেয়ার কথা থাকলেও এখন সেটির বিস্তৃতি ঘটিয়ে ৮টি বিভাগেই চলবে কার্যক্রম। স্কুলের মেয়েদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তুতি চলছে জোরেশোরেই।

Banglabid

সেজন্য স্কুল ক্রিকেটে নতুন করে মনোযোগ নেয়া। পাশাপাশি বয়সভিত্তিক ক্রিকেট কার্যক্রমও চলবে বলে চ্যানেল আই অনলাইনকে জানালেন বিসিবির ওমেন্স উইংয়ের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।

‘আমরা স্কুল ক্রিকেট ও বয়সভিত্তিক ক্রিকেট চালু করব। শুরুতে তিন বিভাগ নিয়ে পাইলট প্রকল্প করতে চেয়েছিলাম। তবে এ বছর আমরা বাংলাদেশের প্রতিটি বিভাগীয় শহরে স্কুল ক্রিকেট চালু করতে যাচ্ছি। বয়সভিত্তিক ক্রিকেট ঘিরে আমাদের যে পরিকল্পনা, সেটি আমরা আগামী বছরের প্রথম দিকে শুরু করব।’

সারাদেশে মেয়েদের স্কুল ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্রতিভাবান খেলোয়াড়দের পেয়েছে বাফুফে। তাদের কেউ কেউ খেলছেন জাতীয় দলেও।

ছেলেদের স্কুল ক্রিকেটে আছে গৌরবময় অতীত। আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাহমুদ সুজনসহ একসময় দেশের প্রায় সব শীর্ষ ক্রিকেটারের প্রতিযোগিতামূলক ক্রিকেটে হাতেখড়ি হয়েছিল নির্মাণ স্কুল ক্রিকেট দিয়ে। বর্তমানে বিসিবির বয়সভিত্তিক দলগুলোতেও স্কুল ক্রিকেট থেকে উঠে আসা খেলোয়াড়ের সংখ্যাই বেশি।

Reneta

মেয়েদের স্কুল ফুটবল আয়োজনের মাধ্যমে যেমন প্রতিভাবান অনেক খেলোয়াড় পেয়েছে বাফুফে। মারিয়া, মনিকা, সানজিদা, আঁখিরা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট খেলে উঠে এসেছেন। বাংলাদেশের বয়সভিত্তিক দল ও জাতীয় দলের হয়ে আলো ছড়াচ্ছেন। মেয়েদের স্কুল ক্রিকেট ঘিরেও তেমন কিছুর স্বপ্নই দেখছে বিসিবি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুব হকি দলকে আবারও বড় ব্যবধানে হারাল জাতীয় দল

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

৫ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা

আগস্ট ১৫, ২০২৬

মেসির ছেলে সিরোর গোলে চ্যাম্পিয়ন মিয়ামি

আগস্ট ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদেশে ‘গোপন অর্থ-সম্পত্তি’ বিষয়ে ভারতের বিশেষ সুযোগ ঘোষণা

আগস্ট ১৫, ২০২৬

গ্যাস-বিদ্যুতের বিল পরিশোধে বিশেষ সুযোগ চায় বিকেএমইএ

আগস্ট ১৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT