চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কুলের বেতন পরিশোধে ব্যর্থতায় লাঞ্চিত কিশোরের আত্মহত্যা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ পূর্বাহ্ণ ০২, অক্টোবর ২০১৫
আন্তর্জাতিক
A A

স্কুলের বেতন পরিশোধ করতে না পারায় প্রিন্সিপালের হাতে লাঞ্চনার শিকার হয়ে ভারতের তেলেঙ্গানা রাজ্যের এক বেসরকারি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সতিশ (১৫) আত্মহত্যা করেছেন।

রাজ্যের করিমনাগার জেলার পেড্ডাপালি এলাকার বিদ্যালয়টির শিক্ষার্থী বুধবার অপমানিত হয়ে এই মর্মান্তিক ঘটনার ঘটিয়েছেন। তবে আত্মহণনের আগে চরম অপমানের শিকার হওয়ার কথা জানিয়ে একটি ভিডিও বার্তা দিয়ে গেছেন এই কিশোর।

একজন কৃষকের সন্তান এবং তিন ভাইবোনের মধ্যে সবার ছোট সতিশের নিয়মিত স্কুলে উপস্থিতির সাথে জীবনেরও সমাপ্তি ঘটে একটি কঠোর সিদ্ধান্তে। তবে তার আগে স্কুলের বেতন পরিশোধ না করার অপরাধে(!) শাস্তির সম্মুখিন হয়ে তিক্ত অপমানের শিকার হওয়ার কথাও একটি ভিডিওতে বর্ণনা করেন সতিশ। একটি রেললাইনে তার নিথর দেহ পাওয়া যায়।

Banglabid

আত্মহত্যায় প্ররোচণার দায়ে সস্কুলটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষের বিপক্ষে একটি মামলা দায়ের করা হয়েছে।

বেতন পরিশোধে ব্যর্থ হওয়ায় বুধবার স্কুলটির প্রিন্সিপাল সতিশকে চড় মারেন বলে অভিযোগ রয়েছে এবং অন্যান্য আরও ছয়জন শিক্ষার্থীর সাথে তাকে ক্লাসরুমের বাইরে দাড় করিয়ে রাখা হয়। পরে সতিশ লাঞ্চবিরতির সময় বাসায় ফিরে আসে এবং বাসায় আসার পথে তার কাজিনের কাছ থেকে ধার করে আনা একটি মোবাইল ফোনে ভিডিওটি ধারণ করে।

ভিডিওটিতে সতিশ স্কুল ইউনিফর্ম পড়ে লাঞ্চনার ঘটনাটি বর্ণনা করে। সতিশ বলেন, সে এরই মধ্যে ৫ হাজার রূপি পরিশোধ করেছে এবং তার পরিবারের পক্ষে আর টাকা দেয়া সম্ভব নয়। শাস্তির শিকার হয়ে সে অপমানিত বোধ করছে এবং জীবন শেষ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানায়। কিশোরটি তার পরিবারের প্রতি তাকে না খোঁজার আহবান জানিয়েছে এবং তার বন্ধুদের বিদায় জানায়।

Reneta

এছাড়াও বাসার টিভির সামনে একটি নোট রেখে যায় সতিশ যেখানে তার পরিবারকে ভিডিওটি দেখতে বলা হয়। এসময় সতিশের পরিবারের কেউ বাসায় ছিলেন না।

সেদিন বিকেলেই তার বাড়ি থেকে ২০ কিলোমিটার দূরে একটি রেললাইনের উপর তার মৃতদেহ পাওয়া যায়।

মৃতদেহ পাওয়ার পর পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। সতিশের বাবা-মা স্থানিয় থানায় নিখোজ ব্যক্তি সংক্রান্ত অভিযোগ জানালে বৃহস্পতিবার তার পরিচয় সনাক্ত করা হয়। সতিশের নোট এবং ভিডিও এর পরে খুজে পাওয়া যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আত্মহত্যাভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশে থাকা ‘গুপ্ত-ফ্যাসিস্টের দোসররা’ বাহিনীর মনোবল ক্ষতিগ্রস্ত করছে

আগস্ট ৯, ২০২৬

বিমানবাহিনীর উইং কমান্ডার সাইফুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আগস্ট ৯, ২০২৬

যেভাবে জানবেন এসএসসি পরীক্ষার ফলাফল

আগস্ট ৯, ২০২৬

বৃক্ষমেলা শেষ হলেও বৃক্ষরোপণ ও পরিচর্যার দায়িত্ব শেষ হয়নি: পরিবেশ মন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

যশের ‘টক্সিক’ রণবীরের ‘অ্যানিমেল’-এর সস্তা কপি!

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT