গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৬ষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে চারদিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গ্রেপ্তারকৃতরা হলো- গোপাল বাড়ৈ (৩০), বরুন বালা (২৩), অটল বাড়ৈ (২২) ও প্লাবন বাড়ৈ (২৫)।
গত বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীর বাবা চারজনকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছিলেন।
বিষয়টি র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-৮ এর নজরে পড়লে গত ০৯ এপ্রিল ২০২২ কোম্পানী অধিনায়ক মোহাম্মদ সাদেকুল ইসলাম এবং সহকারী পরিচালক মোঃ রবিউল ইসলাম এর নেতৃত্বে ঢাকা জেলার শাহবাগ হতে ১নং আসামি গোপাল বাড়ৈকে গ্রেপ্তার করেন।
তার দেওয়া তথ্য অনুযায়ী মাদারীপুর জেলার শিবচর হতে বরুন বালা (২৩) ,অটল বাড়ৈ (২২), প্লাবন বাড়ৈর (২৫) কে একটি মাছের ঘের হতে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দলবদ্ধ ধর্ষণের সাথে তাদের সম্পৃক্ততার বিষয়ে তথ্য প্রদান করে।








