চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘স্কুইড গেম টু’তে থাকছেন বিটিএস’র ভি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ন ২৮, ডিসেম্বর ২০২১
বিনোদন
A A

পুরো বিশ্বজুড়ে এখন চলছে বিটিএস-এর সদস্যদের নিয়ে মাতামাতি। সামাজিক মাধ্যমেও তারা বেশ সক্রিয়। সম্প্রতি বিটিএস দলের সদস্য ভি একটি সেলফি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায় যেখানে তাকে ‘স্কুইড গেম’ খ্যাত লি জাং-জায়ে’র সঙ্গে দেখা গেছে। ছবিটি নিয়ে চলছে ভক্তদের মাতামাতি, শুরু হয়েছে জল্পনা-কল্পনা।

২০২১-এর সবচেয়ে আলোচিত ওয়েবসিরিজ ‘স্কুইড গেম’ এর দ্বিতীয় সিজনের কাজ শুরু হয়েছে। নেটফ্লিক্সের সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া এই ওয়েব সিরিজের মূল চরিত্রে অভিনয় করেছেন লি জাং-জায়ে। তার সঙ্গে ভি-কে দেখে ভক্তরা ধারণা করছেন স্কুইড গেমের দ্বিতীয় সিজনে দেখা যাবে জনপ্রিয় এই সংগীত তারকাকে। ভি ও লি জাং-জায়ে’র ছবিটিতে কোনো ক্যাপশন ছিল না।

টুইটারের এক ভক্ত লিখেছেন, ‘স্কুইড গেম টু-তে ভি? আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এটা যদি সত্যি হয় তাহলে আমি নাচবো।’

আরেকজন লিখেছেন, ‘আমি কী দেখলাম?!!! লি জাং-জায়ের সঙ্গে ভি? নিশ্চিত ভাবেই বলা যায় যে স্কুইড গেম টুতে তিনি থাকছেন।’

বিটিএস ভক্ত এক নেটিজেন লিখেছেন, ‘বিটিএস-এর ভি স্কুইড গেম সিজন টু-এর স্পেশাল গেস্ট…আমি খুব খুশি!’

‘স্কুইড গেম’ ড্রামা সিরিজের লেখক ও পরিচালক হোয়াং দং-হিউক। জীবন যুদ্ধে পরাজিত, সমস্যায় জর্জরিত এবং গভীর হতাশাগ্রস্ত কিছু মানুষের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘স্কুইড গেম’ ড্রামা সিরিজটি। অদ্ভুত এক খেলায় মাততে দেখা যায় তাদের। লি জাং-জায়ে ছাড়াও ছাড়াও এতে অভিনয় করেছেন পার্ক হেই সু, হিউ সাং তে, ওয়াই হা জুনসহ অনেকেই। সিরিজটির একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন গং ইয়ো।

Jui  Banner Campaign
ট্যাগ: বিটিএসভিলিড বিনোদনস্কুইড গেম
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রচলিত রাজনীতির বাইরে তারেক রহমানের এক ভিন্ন সন্ধ্যা

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

পাকিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সুপার এইটে ভারত

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মাথায় টিউমার, জরুরি অস্ত্রোপচার- কেমন আছেন তানিয়া বৃষ্টি?

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস!

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

নির্বাচনের পর শেয়ারবাজারে বড় উত্থান

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT