চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্করসিসের প্রথম ওয়েস্টার্ন ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১৩ অপরাহ্ণ ২০, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মার্টিন স্করসিস জানিয়েছেন, ‘কিলার্স অব দ্য ফায়ার মুন’ হতে যাচ্ছে তার ক্যারিয়ারের প্রথম ওয়েস্টার্ন ঘরানার ছবি। এই ছবির মূল চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরো এবং লিওনার্দো ডিক্যাপ্রিওকে।

ডেভিড গ্রানের বই কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন: দ্য ওসেজ মার্ডারস অ্যান্ড দ্য বার্থ অব দ্য এফবিআই অবলম্বনে তৈরি হতে চলেছে এই ছবি।

‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবির গল্প রচিত হয়েছে যুক্তরাষ্ট্রের ওকলাহোমা অঞ্চলের ‘ওসেজ’ জাতিকে কেন্দ্র করে। সে সময় মাথাপিছু আয়ের হিসেবে সবচেয়ে ধনী ছিল ‘ওসেজ’ জাতি। কিন্তু যখন তাদের ভূখণ্ডে প্রাকৃতিক সম্পদের খনি আবিষ্কৃত হতে থাকে, তখন থেকেই সেখানে হত্যা ও অরাজকতা বাড়তে শুরু করে। এর তদন্তের ভার নেয় এফবিআই। তদন্তে বেরিয়ে আসে ভয়ংকর সব ষড়যন্ত্রের ছক। ‘কিলারস অফ দ্য ফ্লাওয়ার মুন’ ছবির চিত্রনাট্য লিখেছেন এরিক লোথ।

আমরা মনে করছি এটা ওয়েস্টার্ন। ওকলাহোমার ১৯২১-১৯২২ সালের ঘটনা। বেশ কয়েকজন কাউবয় ছিলেন যাদের গাড়ি ছিল, ঘোড়াও ছিল। ছবিটি মূলত ওসেজ জাতিকে নিয়ে। তাদের নিয়ে সাদাদের কোনো মাথাব্যথা ছিল না। কিন্তু যখন তেলের খনি পাওয়া যায়, তখন দশ বছরের মধ্যে তারা পৃথিবীর সবচেয়ে ধনী হয়ে যায়। এরপর ইউরোপিয়ানদের নজরে আসে তাঁরা এবং সব হারায়। সব কিছু আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণে চলে যায়।’

৭৭ বছর বয়সী এই নির্মাতা জানান, মূল চরিত্রে দেখা যাবে লিওনার্দো ডিক্যাপ্রিওকে। ওসেজ হিলের রাজা উইলিয়াম হালের চরিত্রে দেখা যাবে রবার্ট ডি নিরোকে। ডিক্যাপ্রিও এবং ডি নিরো ছাড়াও কয়েকজন নেটিভ আমেরিকান অভিনেতা থাকবেন তার ছবিতে।

গত শতকের চল্লিশ থেকে ষাটের দশকে হলিউডে সবচেয়ে জনপ্রিয় ঘরানার সিনেমা ছিল ওয়েস্টার্ন। আমেরিকান ফিল্ম ইন্সটিটিউটের সংজ্ঞানুযায়ী ওয়েস্টার্ন হচ্ছে আমেরিকান পশ্চিমের প্রেক্ষাপটে নির্মিত সেসব সিনেমা যেগুলো নিউ ফ্রন্টিয়ার এর স্পিরিট, সংগ্রাম ও প্রস্থানকে ধারণ করে।

২০২১ সালে মুক্তি পাবে স্করসিসের ‘কিলারস অব দ্য ফ্লাওয়ার মুন’ ছবিটি।

ট্যাগ: মার্টিন স্করসিসরবার্ট ডি নিরোলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা শনাক্তের কিট পেল আইইডিসিআর

পরবর্তী

অপারেশন থিয়েটারে বেহালা বাজালেন রোগী

পরবর্তী

অপারেশন থিয়েটারে বেহালা বাজালেন রোগী

সিনেমা ছেড়ে মঞ্চ নাটকে মনতাজুর রহমান আকবর

সর্বশেষ

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬

তেজগাঁও কলেজে ‘পদ্মা নদীর মাঝি’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT