ক্রিকেট

স্কটিশদের দাঁড়াতেই দিলেন না মুজিব-রশিদরা

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের দুই খেলোয়াড় মাঠে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছে, আনন্দের মুহূর্তে উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলাদেশকে হারিয়ে বাছাইয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূলপর্বে আসা স্কটল্যান্ড সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলে নাস্তানাবুদ হয়েছে আফগানিস্তানের কাছে। ১৩০ রানের রেকর্ড ব্যবধানে জয় তুলেছেন মুজিব-রশিদরা।

শারজায় শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে ৪ উইকেটে ১৯০ রানের বিশাল সংগ্রহ গড়ে আফগানিস্তান। জবাব দিতে নেমে ১০.২ ওভারে মাত্র ৬০ রানে গুঁড়িয়ে যায় স্কটল্যান্ড। আফগানদের সবচেয়ে বড় ব্যবধানে টি-টুয়েন্টি জয় এটি।

স্কটিশরা দাঁড়াতে পারেনি আসলে দুই স্পিনার মুজিব উর রহমান ও রশিদ খানের সামনে। দুজনে ভাগ করে নিয়েছেন ৯ উইকেট। মুজিব তো এক ওভারে তিন উইকেট তুলেছেন মাত্র এক রান দিয়ে।

শেষপর্যন্ত ম্যাচসেরা মুজিব ৪ ওভারে ২০ রানে নিয়েছেন ৫ উইকেট, প্রথমবার পাঁচের দেখা পেলেন তিনি। রশিদ ৪ উইকেট নিয়েছেন ৯ রানে মাত্র ২.২ ওভার বল করে। বাকি উইকেটটি নাভিদ-উল-হকের।

ওপেনার জর্জ মানসে ২৫, অধিনায়ক কাইল কোয়েটজার ১০ ও ক্রিস গ্রেভেস ১২ ছাড়া দুঅঙ্কের ঘরে যেতে পারেননি স্কটল্যান্ডের আর কোনো ব্যাটার। শূন্য রানের ঘরে ফিরেছেন তাদের পাঁচজন ব্যাটার।

ব্যাটের সময় রান পেয়েছেন আফগানদের ক্রিজে আসা সবাই। ৩টি করে চার-ছক্কায় ৩০ বলে ৪৪ হযরতউল্লাহ জজাইয়ের। ২ চার ও এক ছয়ে ১৫ বলে ২২ রান আরেক ওপেনার মোহাম্মদ শাহজাদের।

রাহমানুল্লাহ গুরবাজ ৩৭ বলে করেছেন ৪৬ রান, এক চারের পিঠে ৪ ছক্কায়। ফিফটি পেয়েছেন কেবল একজন, নাজিবুল্লাহ জাদরান। ৩৪ বলে ৫৯ রানের অবদান তার, ৫ চার ও ৩ ছক্কায় সাজানো। অধিনায়ক মোহাম্মদ নবি অপরাজিত থাকেন ৪ বলে ১১ রানে।

বিষয়:আফগানিস্তান-স্কটল্যান্ডটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০মুজিবরশিদলিড স্পোর্টস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…