চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডকে হারালো আফগানিস্তান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪৬ পূর্বাহ্ণ ০৮, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

নাগপুরে টি-টুয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের বি গ্রুপের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড ১৪ রানে হারিয়েছে আফগানিস্তান।

মঙ্গলবার রাতে আফগানদের দেওয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে স্কটিশরা থামে ১৫৬ রানে।

টসে জিতে ব্যাট করতে নেমে ওপেনার মোহাম্মদ শাহজাদের ৬১ ও অধিনায়ক আসগার স্তানিকজাইয়ের অপরাজিত ৫০ রানের ওপর ভর করে পাঁচ উইকেটে ১৭০ রান সংগ্রহ করে আফগানিস্তান।

শেহজাদ দাপুটে ব্যাটিংয়ে ৩৯ বলে তিন ছয় ও পাঁচ চারে করেন ৬১ রান। আর স্তানিকজাই ৫০ বলে এক ছয় ও দুই চারে করেন ৫৫ রান।

১৭১ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দূরন্ত সূচনা এনে দেয় দুই ওপেনার জর্জ মুনসি ও কেইল কোয়েটজার। তারা মাত্র ৫৩ বলে ৮৪ রান যোগ করে।

মুনসি ২৯ বলে নয় চারে করেন ৪১ আর কোয়েটজার ২৭ বলে এক ছয় আর চার চারে করেন ৪০ রান। মাত্র এক রানের ব্যবধানে এই দুই ব্যাটসম্যানকে হারিয়ে চাপের পড়ে স্কটল্যান্ড।

Reneta

এরপরেই শুরু হয় আফগানদের ঘূর্ণি নিয়ন্ত্রিত বোলিং। তিন স্পিনার মোহাম্মদ নবী, রাশিদ খান আর সামিউল্লাহ শেনওয়ারির ঘূর্ণিতে হিমশিম খায় স্কটিশ ব্যাটসম্যানরা।

শেষ ১৮ বলে স্কটল্যান্ডের দরকার ছিল ৩৯ রান। আর শেষ ছয় বলে ২১ রান। শেষ ওভারে ছয় রানের বেশি নিতে পারেনি স্কটিশরা। ফলে পাঁচ উইকেট হাতে রেখেও ১৪ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তারা।

আফগান বোলারদের মধ্যে রাশিদ খান দুটি, মোহাম্মদ নবী ও সামিউল্লাহ শেনওয়ারি একটি করে উইকেট দখল করেন।

ম্যাচ সেরা হয়েছেন আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ। এর আগে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে হংকংকে ১৪ রানে হারায় জিম্বাবুয়ে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-স্কটল্যান্ডটি-২০ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তানে পাকিস্তানের হামলায় ভারতের নিন্দা

জুন ৩০, ২০২৬

আমি এমন কেউ নই যে পালিয়ে যাবে: নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

‘সবাই ধরে নিয়েছিল জার্মানিকে, কিন্তু ইতিহাস সৃষ্টি করেছি’

জুন ৩০, ২০২৬

চার বছর পর দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও ৩৭ বিলিয়ন ডলার

জুন ৩০, ২০২৬

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT