চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

স্কটল্যান্ডের বিরুদ্ধে টাইগারদের বড় জয়

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৩:৩০ পূর্বাহ্ণ ৩১, জানুয়ারি ২০১৬
স্পোর্টস
A A

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। এক ম্যাচ বাকি রেখেই অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ।

রোববার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের যুবারা ১১৪ রানে হারায় স্কটল্যান্ডকে।

জুনিয়র টাইগারদের করা ২৫৬ রানের জবাবে স্কটিশরা অলআউট হয় ১৪২ রানে।

বাংলাদেশের দেওয়া ২৫৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা করেছিলো স্কটিশ যুবারা। প্রথম উইকটে দ্রুত ৪৮ রান তুলে টাইগার যুবাদের ঘাড়ে অস্বস্তির নিঃশ্বাস ফেলছিলো। সেই অস্বস্তি থেকে টাইগারদের রক্ষা করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

মিরাজের করা ১৩তম ওভারে স্কটিশ অধিনায়ক নেইল ফ্লেককে শান্ত কাছে তালুবন্দি করে ব্যক্তিগত ২৮ রানে সাজঘরে ফেরত পাঠান। ওভারের শেষ বলে আবারো উইকেটের পতন। ব্যাটিংয়ে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত ফিল্ডিংয়েও কম যান না। তার সরাসরি থ্রোতে রান আউট হন ওয়াইজ শাহ।

দলীয় ৫৬ রানে আরেক স্বীকৃত ব্যাটসম্যান জনস্টোনকেও এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে সাজঘরে ফেরান লেগ স্পিনার আরিফ।

Reneta

৫৬ রানে তিন উইকেট হারিয়ে ধুঁকতে থাকা স্কটিশদের জুটি গড়ার স্বপ্ন দেখায় আজিম দার ও জ্যাক ওয়ালার। তবে এই জুটিকে ৩৩ রানের বেশি করতে দেয়নি আরিফ।

শাওনের হাতে ক্যাচ দিয়ে ওয়ালারকে প্যাভিলনের পথ চেনান তিনি। এরপরই আরেক লেগ স্পিনার শাওনের ঘূর্ণিতে দিশেহারা হয় স্কটিশরা। শাওন একে একে তুলে নেয় ফিনলে ম্যার্কাথ, হ্যারিস আসলাম আর র‌্যায়ান ব্রাউনকে। শেষ পর্যন্ত স্কটল্যান্ড ৪৭ দশমিক দুই ওভারে গুটিয়ে যায় মাত্র ১৪২ রানে।

বাংলাদেশের যুবাদের পক্ষে সালেহ আহমেদ শাওন তিনটি ও আরিফুর ইসলাম আরিফ দুটি উইকেট নেন।

এরআগে টসে হেরে ব্যাট করতে নেমে নাজমুল হোসেন শান্তর অনবদ্য সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেটে ২৫৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করে জুনিয়র টাইগাররা।

টাইগারদের হয়ে নাজমুল হোসনে শান্ত ১১৩ রান, মেহেদী হাসান মিরাজ ৫১ রান ও সাইফ হাসান ৪৯ রান করেন।

তবে দিনের শুরুতে মিরাজদের অবস্থা ছিল নাজেহাল। দলীয় ১ রানের মাথায় ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন গত ম্যাচে দাপুটে ব্যাটিং করা পিনাক ঘোষ।

দলীয় ১৭ রানের মাথায় জুনিয়র টাইগার শিবিরে আবারো আঘাত। আলোচিত ব্যাটসম্যান জয়রাজ শেখ গাফফারের বলে ব্রাউনের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলনে ফেরান।

এরপরই দলের হাল ধরেন আরেক ওপেনার সাইফ হাসান ও নাজমুল হোসেন শান্ত। দেখেশুনে খেলে তারা দলের হয়ে ১০০ রানের জুটি গড়েন। সাইফ ৪৯ রান করে আউট হন। কিন্তু থেমে থাকেনি শান্তর ব্যাট। নাজমুল হোসেন শান্ত ১১৭ বলে ১০ চারে খেলেন ১১৩ রানের ঝকঝকে একটি ইনিংস। শান্ত এখন যুব বিশ্বকাপের সবচেয়ে বেশি রান করা ব্যাটসম্যান।

আর জুনিয়র টাইগার অধিনায়ক এই বিশ্বকাপে তুলে নেন প্রথম হাফ সেঞ্চুরি। ৪৬ বলে চারটি চারে ৫১ রান করে আউট হন মিরাজ। শান্ত অধিনায়ক মিরাজকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন আরো ১০০ রানের জুটি।

শেষ দিকে সাইদ সরকারের ৫ বলে এক চার ও এক ছয়ে ১৬ রান দলকে ২৫০ রানের কোঠা অতিক্রম করায়।

এ ম্যাচেও সেরা হয়েছেন সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত। বিশ্বকাপে টানা দুই ম্যাচে জয় যুবাদের শিরোপা অর্জনের ক্ষুধা আরো বাড়িয়ে দিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

সরকারি হাসপাতালের ল্যাব: পরিচালনায় নতুন ভাবনার সময় কি এসেছে?

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুগ্ম-সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

জুলাই ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

খামেনির শেষ বিদায়ে লাখো মানুষের ঢল

জুলাই ৯, ২০২৬

কারেনের সেঞ্চুরিতে চ্যালেঞ্জিং সংগ্রহ জিম্বাবুয়ের

জুলাই ৯, ২০২৬
ছবি: বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা ২০২৬ এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম প্রধানমন্ত্রীর ছবি ছাড়া আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠান

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT