চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরভকে বিসিসিআইতেই থাকতে বলছেন গাভাস্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৭ অপরাহ্ণ ২৬, জুলাই ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

সৌরভ গাঙ্গুলিকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) প্রধানের পদ ধরে রাখার অনুরোধ জানিয়েছেন ব্যাটিং কিংবদন্তি সুনীল গাভাস্কার। ক্রিকেটের চ্যালেঞ্জিং সময়টাতে বোর্ডে সৌরভের নেতৃত্ব ভীষণ প্রয়োজন বলে মত সাবেক ডানহাতি ব্যাটসম্যানের।

পাক্ষিক মিড-ডে পত্রিকায় কলামে গাভাস্কার লিখেছেন, ‘ভারতের সুপ্রীম কোর্ট বোর্ডের একাধিক আবেদন আটকে দিয়েছেন। এর সহযোগী কিছু প্রতিষ্ঠানও ভারতীয় ক্রিকেটারদের অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে। এটা ঠিক ক্রিকেট ছাড়াও দেশে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। তবে ক্রিকেট ভক্তরা দুশ্চিন্তা নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছে।’

‘ব্যক্তিগতভাবে চাই সৌরভ আর দল ২০২৩ বিশ্বকাপ পর্যন্ত বোর্ডকে নেতৃত্ব দিক। একইসঙ্গে কোর্টের সিদ্ধান্তের অপেক্ষাতেও থাকতে হবে। ভারতীয় ক্রিকেটের দুঃসময়ে সৌরভ যেমন দলকে তুলে ধরে ভক্তদের মনে আশা ফিরিয়েছিল, তেমনি বিসিসিআইয়ের প্রশাসনকে শক্তিশালী করতে পারবে বলে মনে করি।’

বর্তমানে চিকিৎসা ভাতা হিসেবে বোর্ড থেকে ৫ লাখ রুপির বেশি পান না সাবেক ক্রিকেটাররা। চিকিৎসার প্রয়োজনে অর্থের কোনো নির্দিষ্ট পরিমাণ থাকা উচিৎ নয় বলেই মত গাভাস্কারের।

‘সাবেক ক্রিকেটারদের জন্য যে চিকিৎসা ভাতা ঠিক করে দেয়া আছে, কখনো কখনো এরচেয়ে কয়েকগুণ বেশি করতে হয়। সুতরাং প্রয়োজনের ক্ষেত্রে বিসিসিআইয়ের চিকিৎসা ভাতার কোনো মাত্রা থাকা উচিৎ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: গাভাস্কারবিসিসিআইভারতলিড স্পোর্টসসৌরভ
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যানসিটির হোঁচট, ২২ বছর পর চ্যাম্পিয়ন আর্সেনাল

মে ২০, ২০২৬

৪৩ বর্ষী গোলরক্ষক নিয়ে ২৮ বছর পর বিশ্বকাপে যাচ্ছে স্কটল্যান্ড

মে ১৯, ২০২৬

ট্রাম্পের পর এবার চীনে ভ্লাদিমির পুতিন

মে ১৯, ২০২৬

বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন লোপেজ, আবেগঘন বার্তা ইয়ামালের

মে ১৯, ২০২৬

লীগ সেদিনই ব্যাক করেছে, যেদিন ‘২৪ কে ’৭১ এর বিরুদ্ধে দাঁড় করানো হয়েছিল: মাহফুজ আলম

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT