চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌরজগতের বাইরে প্রথম চাঁদ আবিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:০২ অপরাহ্ন ০৪, অক্টোবর ২০১৮
পরিবেশ
A A
সৌরজগতের বাইরে নতুন চাঁদ

এই প্রথম সৌরজগতের বাইরে একটি প্রাকৃতিক উপগ্রহ বা চাঁদ আবিষ্কারে সফল হয়েছেন মহাকাশবিজ্ঞানীরা। আকারে এটি প্রায় আমাদের নেপচুনের সমান বড়।

এই ‘এক্সোমুন’ (সৌরজগতের বাইরের চাঁদ) পৃথিবী থেকে ৮ হাজার আলোকবর্ষ দূরে কেপলার-১৬২৫বি নামের একটি অতিকায় গ্যাস দানব গ্রহের চারদিকে ঘুরছে। উপগ্রহটির নাম দেয়া হয়েছে কেপলার-১৬২৫বি-আই।

চাঁদটি তার গ্রহ থেকে প্রায় ৩০ লাখ কিলোমিটার দূরত্ব থেকে প্রদক্ষিণ করছে। গ্রহ-উপগ্রহ দু’টোই দু’টি গ্যাস দানব।

সৌরজগতে চাঁদ বা প্রাকৃতিক উপগ্রহের কোনো অভাব নেই। আমাদের নিজেদের গ্রহ পৃথিবীরই আছে একটা। এছাড়া মঙ্গলগ্রহের দু’টি, বৃহস্পতির ৭৯টি, শনির ৫৩টি, ইউরেনাসের ২৭টি এবং নেপচুনের ১৩টি স্বীকৃত চাঁদ রয়েছে।

এর পাশাপাশি শনির আরও ৯টি এবং নেপচুনের একটি চাঁদ যথেষ্ট তথ্যের অভাবে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার স্বীকৃতির অপেক্ষায় আছে।

আমাদের সৌরজগতে চাঁদ জিনিসটা খুব স্বাভাবিক একটা বিষয় হলেও এ পর্যন্ত সৌরজগতের বাইরে দীর্ঘ অনুসন্ধানের পরও বিজ্ঞানীদের খালি হাতে ফিরতে হয়েছে। কেননা ছোট আকারের কারণে এত দূর থেকে নক্ষত্র ও গ্রহের পাশে তাদের দেখা সম্ভব হয় না।

Reneta

অবশেষে সৌরজগতের বাইরে একটি প্রাকৃতিক উপগ্রহের প্রমাণ পেলেন বিজ্ঞানীরা। নাসার কেপলার স্পেসক্রাফট থেকে পাওয়া তথ্যে জিনিসটি প্রথম ধরা পড়ে। পরে হাবল টেলিস্কোপ দিয়ে পর্যবেক্ষণ করা হয়।

কলাম্বিয়া ইউনিভার্সিটিতে জ্যোতির্বিদ্যার সহকারি অধ্যাপক এবং এই সম্ভাব্য এক্সোমুনের অন্যতম আবিষ্কর্তা ডেভিড কিপিং বলেন, ‘এটাই আমাদের সৌরজগতের বাইরে পাওয়া প্রথম উপগ্রহ।’সৌরজগতের বাইরে নতুন চাঁদ

‘যদি হাবল দিয়ে আরও কয়েক দফা ফলোআপ পরীক্ষায় কেপলার-১৬২৫বি-আইয়ের অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত হওয়া যায়, তবে এটি গ্রহমণ্ডলের গঠন ও বিবর্তন সম্পর্কে নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য আমাদের দেবে। হয়তো এর মধ্য দিয়ে গ্রহের চারিদিকে উপগ্রহ কীভাবে গঠিত হয়, এ সম্পর্কিত তত্ত্বগুলোও বিশেষজ্ঞরা নতুনভাবে যাচাইবাছাই করে দেখতে পারবেন।’

কিপিং আরেক জ্যোতির্বিজ্ঞানী অ্যালেক্স টিচির সঙ্গে মিলে চাঁদটি আবিষ্কার করেছেন। তাদের এ সম্পর্কিত গবেষণা প্রতিবেদন ‘সায়েন্স অ্যাডভান্সেস’ জার্নালে প্রকাশিত হয়েছে।

তবে তাদের মতে এই গ্রহমণ্ডলটিকে ভালোভাবে বোঝার জন্য আরও বেশি পর্যবেক্ষণ ও গবেষণা প্রয়োজন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাঁদসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু

এপ্রিল ১০, ২০২৬
ছবি: ফরিদুর রেজা সাগর।

সংকটে যে সমাধানটি সবচেয়ে জরুরি

এপ্রিল ১০, ২০২৬

হরমুজ প্রণালিতে দিনে সর্বোচ্চ ১৫টি জাহাজ চলাচলের অনুমতি

এপ্রিল ১০, ২০২৬

আম্পায়ারিং নিয়ে উয়েফায় অভিযোগ করেছে বার্সেলোনা

এপ্রিল ১০, ২০২৬

ইরানকে হরমুজে চাঁদা আদায় বন্ধ করতে হবে: ডোনাল্ড ট্রাম্প

এপ্রিল ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT