চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌম্য-লিটন রানে, ঢাকাকে গুঁড়িয়ে চট্টগ্রামের শুরু

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৯:৪২ অপরাহ্ন ২৬, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে বেক্সিমকো ঢাকাকে ৯ উইকেটে হারিয়ে উড়ন্ত সূচনা করেছে গাজী গ্রুপ চট্টগ্রাম। ৮৯ রানের সহজ লক্ষ্যে দলটি পৌঁছায় ১০.৫ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে। সৌম্য সরকার ৪৪ ও মুমিনুল হক ৮ রানে অপরাজিত থাকেন।

১০ উইকেটের জয়ই পেতে পারত চট্টগ্রাম। জয় থেকে যখন ১০ রান দূরে, নাসুম আহমেদের বলে বোল্ড হন লিটন দাস। ৩৩ বলে ডানহাতি ওপেনার করেন ৩৪ রান। তার ইনিংসে ছিল তিনটি চার ও একটি ছয়ের মার।

ঢাকা-৮৮/১০ (১৬.২ ওভার), চট্টগ্রাম-৯০/১ (১০.৫ ওভার)

সৌম্য খেলা শেষ করে মাঠ ছাড়েন। বাঁহাতি ওপেনার মাত্র ২৯ বলে খেলেন ৪৪ রানের চোখ জুড়ানো ইনিংস। মারেন দর্শনীয় চারটি চার ও দুই ছক্কা। বিসিবি প্রেসিডেন্টস কাপে হতাশ করা সৌম্য ও লিটন টি-টুয়েন্টি আসরে নেমে ফিরেছেন রানে।

চট্টগ্রামের ওপেনিং জুটিতে আসে ৭৯ রান। জয়ের কাছে গিয়ে আউট হন লিটন। মুমিনুল নেমে দুই বাউন্ডারিতে শেষের কাজটা সারেন।

মুশফিকুর রহিমের ঢাকা টানা দুই ম্যাচ হারল। প্রথম ম্যাচে তাদের হারায় সাকিব-মাহমুদউল্লাহদের জেমকন খুলনা।

Reneta

বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে চট্টগ্রামের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ঢাকা। ১৬.২ ওভারে গুটিয়ে যায় মাত্র ৮৮ রানে।

নাঈম শেখ ছাড়া সবাই ছিলেন নিজেদের ছায়া হয়ে। বাঁহাতি ওপেনার নাঈম খেলেন ২৩ বলে ৪০ রানের ইনিংস। তিনটি করে চার ও ছয় হাঁকান।

আকবর আলীর ১৫ ও মুক্তার আলীর ১২ রান ছাড়া বাকি কেউই তিন অঙ্ক ছুঁতে পারেননি। ব্যাটিংয়ে দলের হতাশা বাড়ান অধিনায়ক মুশফিক। বিপদের সময় নেমে প্রথম বলেই রিভার্স সু্ইপ করতে গিয়ে ক্যাচ দেন স্লিপে।

রানের খাতা খোলার আগে আউট হন দলটির আরও দুই ব্যাটসম্যান। সাব্বির রহমান ১০ বল খেলেও রান করতে পারেননি। শূন্য রানে আউট হওয়া আরেক ব্যাটসম্যান আবু হায়দার রনি।

চট্টগ্রামের ছয় বোলারই পেয়েছেন উইকেট। শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত ও তাইজুল ইসলাম নেন দুটি করে উইকেট। একটি করে উইকেট নেন সৌম্য সরকার ও নাহিদুল ইসলাম।

Jui  Banner Campaign
ট্যাগ: গাজী গ্রুপ চট্টগ্রামচট্টগ্রামঢাকাবিসিবিলিটনসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

শান্তর দুর্বারকে দেড়শতাধিক রানের লক্ষ্য দিল লিটনের ধূমকেতু

ফেব্রুয়ারি ৬, ২০২৬

এনসিপির সারোয়ার তুষারকে সমর্থন জানিয়ে জামায়াত প্রার্থীর মিছিল

ফেব্রুয়ারি ৬, ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের গুলি ছোড়েনি: অন্তর্বর্তী সরকার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সংঘর্ষে রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার আহত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বেআইনি সমাবেশ ছত্রভঙ্গে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেনি: ডিএমপি

ফেব্রুয়ারি ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT