ক্রিকেট

সৌম্য-লিটনরা ১৫৬ করলেই চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট দল মাঠে উল্লাসে, জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দল ১৫৬ রানের লক্ষ্য অর্জনের পর মাঠে উল্লাসে, জয় উদযাপন করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফাইনালে গাজী গ্রুপ চট্টগ্রামকে ১৫৬ রানের লক্ষ্য দিয়েছে জেমকন খুলনা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটির পরও ১৫৫ রানের বেশি তুলতে পারেনি দলটি।

৭০ রানে অপরাজিত থাকেন মাহমুদউল্লাহ। অধিনায়কের ৪৮ বলের ইনিংসে ছিল আটটি চার ও দুটি ছয়ের মার। ওপেনিংয়ে নামা জাকির হাসানের ব্যাট থেকে আসে ২৫ রান।

আরিফুল হক ২১ ও শুভাগত হোম করেন ১৫ রান। বাকিদের কেউই ছুঁতে পারেননি দুঅঙ্ক।

২০ ওভার খেলে ৭ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলে খুলনা। ১৫৬ রান করতে পারলেই সৌম্য-লিটন-মিঠুনদের হাতে উঠবে আসরের শিরোপা।

নাহিদুল ইসলাম ও শরিফুল ইসলাম নিয়েছেন দুটি করে উইকেট। মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত নেন একটি করে উইকেট।

বিষয়:গাজী গ্রুপ চট্টগ্রাম জেমকন খুলনা মাশরাফী মাহমুদউল্লাহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…