চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি যুবরাজের ‘পাপাচারী কর্মকাণ্ডে’ আল কায়েদার হুঁশিয়ারি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২২ অপরাহ্ন ০৩, জুন ২০১৮
আন্তর্জাতিক
A A
সৌদি আরব-যুবরাজ মোহাম্মদ বিন সালমান-আল কায়েদা

সিনেমা হল খুলে দেয়া ও নারীদের গাড়ি চালানোর অনুমতিসহ সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নতুন নতুন সংস্কারমূলক প্রকল্পগুলোকে ‘পাপাচারী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে জঙ্গি সংগঠন আল কায়েদা। এ বিষয়ে যুবরাজকে হুঁশিয়ারও করেছে দলটি।

এসব কাজ করে মোহাম্মদ চরম পাপ করছেন উল্লেখ করে শুক্রবার আল কায়েদা এক বিবৃতি প্রকাশ করে।

গত বছরের জুনে বাদশাহ সালমানের ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে ঘোষণার পর থেকে সৌদি আরবের প্রচলিত অতি রক্ষণশীল সমাজ ও রাজনৈতিক ব্যবস্থার বাইরে গিয়ে একের পর এক নীতিমালার পরিবর্তন এনেছেন মোহাম্মদ। তিনি একদিকে যেমন অনেকের প্রশংসা কুড়িয়েছেন, তেমনি রক্ষণশীলদের মাঝে তার সমালোচনাও হয়েছে ব্যাপক।

যুবরাজ মোহাম্মদের সংস্কারবাদী প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য দু’টি ছিল নারীদের গাড়ি চালানোর অনুমতি এবং স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দেয়া। এছাড়া দীর্ঘ ৩৫ বছর পর সম্প্রতি সৌদি সরকার আবারও চালু করেছে সিনেমা হল।

এসবের প্রতিবাদ করে আল কায়েদা নিজস্ব সংবাদ বুলেটিন মাদাদ-এ বলেছে, ‘বিন সালমানের নতুন শাসনে মসজিদগুলোকে মুভি থিয়েটারে পাল্টে দেয়া হয়েছে। তিনি ইমামদের লেখা বই সরিয়ে জায়গা দিয়েছেন পূর্ব আর পশ্চিমের নাস্তিক-ধর্মনিরপেক্ষদের রচিত অর্থহীনতাকে। দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের দরজাও খুলে দিয়েছেন।’

ওই বিবৃতিতে আল কায়েদা গত এপ্রিলে ইসলাম ধর্মাবলম্বীদের জন্য পবিত্রতম স্থান মক্কার কাছে অবস্থিত সৌদির উপকূলবর্তী শহর জেদ্দায় ‘রয়্যাল রাম্বল’ রেসলিং প্রোগ্রাম আয়োজনের তীব্র প্রতিবাদ করেছে।

Reneta

‘(বিদেশি) অবিশ্বাসী রেসলাররা সেখানে মুসলিম তরুণ-তরুণীদের সামনে তাদের শরীরের গোপন অংশগুলো প্রকাশ করেছে এবং তাদের বেশিরভাগের গায়েই ক্রুশ চিহ্ন আঁকা ছিল।’

‘সেখানেই থামেনি নীতিভ্রষ্টরা। প্রত্যেক রাতে এখানে আয়োজন হচ্ছে সঙ্গীত কনসার্ট। এর সাথে চলছে চলচ্চিত্র আর সার্কাস শো।’

মাদাদ ছাড়াও আল কায়েদার এই বিবৃতি যুক্তরাষ্ট্রভিত্তিক উগ্রপন্থি বার্তা-প্রচারণা পর্যবেক্ষক প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স গ্রুপের ওয়েবসাইটে এসেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: আল কায়েদাসৌদি আরবসৌদি যুবরাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

জাতীয় নির্বাচন ও গণভোট বিষয়ে জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টার ভাষণ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

দ্বিধাহীন চিত্তে আপনার ভোটাধিকার প্রয়োগ করুন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ১০, ২০২৬

বছরের প্রথম সেন্সর সার্টিফিকেট পেল ইমপ্রেসের যে ছবি

ফেব্রুয়ারি ১০, ২০২৬

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে জেতালেন সেইফার্ট-অ্যালেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬

নির্বাচনের কারণে পেছাল ‘এটা আমাদেরই গল্প’

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT