চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান রাষ্ট্রদূতের

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৬:০৮ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০২১
প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের হাইল প্রদেশের ব্যবসায়ীদের বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। 

রাষ্ট্রদূত আজ হাইলের চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল আজিজ খালাফ আল জাকদির সাথে বৈঠককালে এ আহবান জানান।

রাষ্ট্রদূত বলেন, সৌদি ব্যবসায়ীরা বাংলাদেশে সরকারি বেসরকারি অংশিদারিত্ব এর আওতায় বিনিয়োগ করতে পারে। সম্প্রতি এ বিষয়ে সৌদি আরবের সাথে বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর হওয়ায় এ সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রদূত বাংলাদেশের বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে অর্থনৈতিক অঞ্চল সমূহে বিনিয়োগে এগিয়ে আসার জন্য সৌদি ব্যবসায়ীদের অনুরোধ করেন। সৌদি ব্যবসায়ীদের বাংলাদেশে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন।

এ সময় চেম্বার সভাপতি বাংলাদেশের হালনাগাদ অর্থনৈতিক অগ্রগতি, সম্ভাব্য ব্যবসায়িক খাতসমূহ যেখানে প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে এবং সৌদি আরবের সাথে ব্যবসা করার সুযোগ রয়েছে সে সম্পর্কে সাম্প্রতিক তথ্য প্রদানের অনুরোধ জানায়।

এছাড়া বাংলাদেশের ব্যবসায়ীদের ব্যবসায়িক খাতসহ বিস্তারিত প্রোফাইল পাঠাতে অনুরোধ করেন যা চেম্বার সদস্যদের মাঝে বিতরণ করা হবে এবং বাংলাদেশের সাথে ব্যবসা করতে উদ্বুদ্ধ করবে। চেম্বার সভাপতি জানান তারা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের বিনিয়োগ ও ব্যবসার সুযোগের সাথে সক্রিয়ভাবে জড়িত হয়ে সফলতার অংশীদার হতে চায়। হাইল চেম্বার বাংলাদেশকে তাদের পরবর্তী ব্যবসায়িক গন্তব্য হিসেবে বিবেচনা করছে বলে জানান চেম্বার সভাপতি।

Reneta

এ সময় রাষ্ট্রদূত ঔষধ শিল্পে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরে বাংলাদেশ থেকে প্রয়োজনীয় ঔষধ আমদানীর জন্য ব্যবসায়ীদের অনুরোধ জানান। এছাড়া বাংলাদেশের হস্তশিল্প, সিরামিক, তৈরি পোশাক ও চামড়াজাত পণ্য আমদানীর জন্য ও ব্যবসায়ীদের অনুরোধ করেন রাষ্ট্রদূত।

সৌদি আরবের বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন এর বিষয় তুলে ধরে চেম্বার সভাপতিকে রাষ্ট্রদূত জানান, অনেক বাংলাদেশি অভিবাসী ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিবন্ধন করতে আগ্রহ প্রকাশ করছে কিন্তু দ্বিধার মধ্যে রয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাদেরকে দূতাবাস থেকে বিভিন্ন সহায়তা প্রদান করা হচ্ছে।

এছাড়া অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের নিয়ে নিয়মিত পরামর্শ সভা ও করা হচ্ছে। রাষ্ট্রদূত অভিবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা তাদের ব্যবসা নিবন্ধনে যেন কোন হয়রানীর শিকার না হন সে বিষয়ে চেম্বার সভাপতিকে অনুরোধ করেন। তিনি চেম্বার সভাপতিকে বাণিজ্যিক গোপনীয়তা বিরোধী আইন বিষয়ে কোন পরামর্শমূলক সভা আহবান করলে দূতাবাস ও অভিবাসী বাংলদেশিদের অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়ন ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নে একযোগে কাজ করার বিষয়ে সহায়তা কামনা করেন।

এর আগে আজ সকালে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী হাইল বিশ্ববিদ্যালয়ের সভাপতি রেক্টর ড. রাশিদ বিন মুসলাত আল শরীফ এর সাথে বৈঠক করেন। এ সময় তিনি সৌদি আরবের সবুজায়ন উদ্যোগের আওতায় মরুভূমির উপযোগী বৃক্ষরোপণ, মরুভূমির বিলুপ্ত বৃক্ষসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের সাথে ফেলোশীপের আওতায় যৌথ গবেষণার প্রস্তাব দেন।

এছাড়া এ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের ছাত্রদের বৃত্তি বৃদ্ধির জন্য অনুরোধ করেন। হাইল বিশ্ববিদ্যালয়ে প্রায় ৩২ হাজার শিক্ষার্থী অধ্যয়ন করছে। এ বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্যে তিন নম্বর র‍্যাংকিং এ অবস্থান করছে।

এ সকল সভায় দূতাবাসের ইকনমিক কাউন্সেলর মুর্তুজা জুলকার নাঈন নোমান ও কাউন্সেলর মো. বেলাল হোসেন উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশে বিনিয়োগসৌদি রাষ্ট্রদূত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

জুলাই ১৬, ২০২৬

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

জুলাই ১৬, ২০২৬
দিল্লিতে অনশনে পরিবেশবাদী অ্যাক্টিভিস্ট সোনাম ওয়াংচুক

অনশনরত সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের দিকে নজর দিতে দিল্লি হাইকোর্টের নির্দেশ

জুলাই ১৬, ২০২৬

বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে মারা গেল ৪ মাদ্রাসাছাত্রী

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের লক্ষ্য করে গুলি গণমাধ্যমের স্বাধীনতার ওপর আঘাত: টিআইবি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT