চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি প্রবাসী বাংলাদেশিদের সাধারণ ক্ষমার মেয়াদ বেড়েছে আরও একমাস

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৪ অপরাহ্ণ ১৭, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
ঢাকা শহরে নির্মাণাধীন ভবন ও শ্রমিকরা কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ আরও একমাস সময় বাড়িয়েছে সৌদি কর্তৃপক্ষ। রিয়াদে বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানা গেছে।

দূতাবাসের কাউন্সেলর এবং কার্য্যলয় প্রধান ড. ফরিদ উদ্দিন আহমদের বরাত দিয়ে প্রেস উইং কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, রাজকীয় সৌদি আরব সরকার প্রবাসী বাংলাদেশিদের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ ১৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর ২০১৭ পর্যন্ত (৩০ দিন) বৃদ্ধি করেছেন।

বৈধ আকামা ছাড়া বসবাসরত যে সকল বাংলাদেশি ইতিপূর্বে ঘোষিত সাধারণ ক্ষমার আওতায় ট্রাভেল পারমিট গ্রহণ করেননি, তাদেরকে এ সুযোগ কাজে লাগানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। আরও জানানো হয়েছে, যাদের বৈধ পাসপোর্ট আছে, তাদেরকে সরাসরি জাওয়াজাত (ইমিগ্রেশন) থেকে এক্সিট (খুরুজ নেহাই) সিল লাগিয়ে বিনা জেল জরিমানায় সৌদি আরব ত্যাগ করার সুযোগ কাজে লাগাতে পারেন। আর যাদের বৈধ পাসপোর্ট নেই, তাদেরকে বাংলাদেশ দূতাবাস থেকে ট্রাভেল পারমিট গ্রহণ করে জাওয়াজাত (ইমিগ্রেশন) থেকে এক্সিট (খুরুজ নেহাই) সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করার সুযোগ কাজে লাগানোর পরামর্শ দেয়া হয়েছে।

এছাড়া সাধারণ ক্ষমার আওতায় যারা আগে ট্রাভেল পারমিট গ্রহণ করেছিলেন, কিন্তু সৌদি আরব ত্যাগ করেননি, ট্রাভেল পারমিটের মেয়াদ থাকলে তারাও জাওয়াজাত (ইমিগ্রেশন) থেকে এক্সিট (খুরুজ নেহাই) সিল লাগিয়ে বিনা জরিমানায় সৌদি আরব ত্যাগ করতে পারবেন। ট্রাভেল পারমিটের মেয়াদ না থাকলে পুনরায় ট্রাভেল পারমিট গ্রহণ করে এ সুযোগ কাজে লাগানো যাবে।

প্রবাসী বাংলাদেশিদের এ সুযোগ কাজে লাগানোর জন্য অনুরোধ করেছে বাংলাদেশ দূতাবাস। এর আগে দুই দফায় ৪ মাস এই সুযোগ দেওয়া হয়েছিল। ঐ সুযোগে অর্ধলক্ষাধিক বাংলাদেশি সহ প্রায় ৬ লাখ বিদেশি অবৈধ শ্রমিক সৌদি আরব ত্যাগ করেছিল। নিজ দেশে ফেরত গিয়ে পুণরায় বৈধভাবে সৌদি আরব প্রবেশের সুবিধাও পেয়েছেন অনেকে।

শেয়ারTweetPin
পূর্ববর্তী

জেনারেলের লালগালিচা রোহিঙ্গাদের জন্য রক্তের গালিচা

পরবর্তী

রোহিঙ্গা নিধনে জাতীয় ঐক্য চায় বর্মী কসাই জেনারেল

পরবর্তী
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা নিধনে জাতীয় ঐক্য চায় বর্মী কসাই জেনারেল

বিএনপি নেতাদের বৈঠক, ছবি তোলা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা সংকটে সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি

সর্বশেষ

নেপালে হারপা বানের তাণ্ডব, পাঁচ মাস আগের দুই সতর্কতা কেন উপেক্ষিত?

আগস্ট ২৯, ২০২৬

মিয়ামির নতুন কোচ ‘ঠিক’ করে দিয়েছেন মেসি, দাবিটি সঠিক নয়

আগস্ট ২৯, ২০২৬

স্টর্মি ড্যানিয়েলসকে অর্থ দেওয়া প্রেসিডেন্ট ট্রাম্পের দায়িত্ব নয়: মার্কিন বিচারক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র, চুক্তি দাবি ট্রাম্পের

আগস্ট ২৯, ২০২৬
ছবি: মাছরাঙা টেলিভিশন

টেলিভিশনের নাম মাছরাঙা

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT