চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি নাগরিকদের জন্যও এবার ওমরাহ স্থগিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৮ অপরাহ্ন ০৪, মার্চ ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

বিদেশিদের পর এবার সৌদি নাগরিকদের জন্যও ওমরাহ হজ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে সৌদি সরকার।

করোনা ভাইরাসের সংক্রমণ রোধের জন্য সতর্কতা হিসেবে এই ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

এর আগে গত সপ্তাহে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় ওমরাহ পালন, ধর্মীয় সব কর্মকাণ্ড বন্ধের ঘোষণা দেয় সৌদি আরব। ওমরাহ হজ করার জন্য জমা নেয়া অর্থ এজেন্সির মাধ্যমে ফেরত দেয়া হবে বলেও জানানো হয়েছে।

এছাড়া পর্যটন ভিসা থাকা সত্ত্বেও করোনা ভাইরাস ধরা পড়েছে এমন এলাকা থেকে আসা বিভিন্ন দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশ না করতে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

তবে এক্ষেত্রে নির্দিষ্ট করে দেশগুলির নাম উল্লেখ করা হয়নি।

মক্কায় ওমরাহ বন্ধ করার পাশাপাশি মদিনায়ও প্রবেশ বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

Reneta

হজের পর ওমরাহকে প্রধান ধর্মীয় গুরুত্বপূর্ণ কাজ বলে দেখা হয়। যদিও হজের অনেক অনুষঙ্গ এখানে রয়েছে, তবে এটি কিছুটা সংক্ষিপ্ত হয়ে থাকে।

মক্কা ও মদিনা হচ্ছে ইসলাম ধর্মের অনুসারীদের কাছে সবচেয়ে পবিত্র দুটি স্থান। মুহাম্মদ (সা.) এর জন্ম মক্কা নগরীতে। আর তার কবর মদিনা শহরে। তাই ধর্মীয় কারণে প্রতিবছর মক্কা ও মদিনায়ও প্রচুর মুসলমান ভ্রমণ করে থাকেন।

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িকভাবে এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। তবে কতদিন এসব নিষেধাজ্ঞা ও স্থগিতাদেশ থাকবে, সেটি বলা হয়নি।

গত সোমবার কোভিড-নাইনটিন করোনা ভাইরাস আক্রান্ত প্রথম রোগী পাওয়া গেছে বলে ঘোষণা দেয় সৌদি আরব। ওই নাগরিক কিছুদিন আগে ইরান ভ্রমণ করেছিলেন।

মধ্যপ্রাচ্যে ইরানেই সবচেয়ে ব্যাপকভাবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে।

Jui  Banner Campaign
ট্যাগ: ওমরাহ হজমক্কা ও মদিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের আসাদুজ্জামানের জয়

ফেব্রুয়ারি ১২, ২০২৬

ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত কর্মী-সমর্থকদের কেন্দ্রে থাকার আহ্বান বিএনপি-জামায়াতের

ফেব্রুয়ারি ১২, ২০২৬

সিসিটিভিতে ধরা পড়লো ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ভরার দৃশ্য

ফেব্রুয়ারি ১২, ২০২৬

অভিষেক বিশ্বকাপে ১০ উইকেটের রেকর্ডে প্রথম জয় পেলো ইতালি

ফেব্রুয়ারি ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

সুষ্ঠু ভোট আয়োজনে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাল নির্বাচন কমিশন

ফেব্রুয়ারি ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT