চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদি তেলমন্ত্রী বরখাস্ত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৫ অপরাহ্ণ ০৯, মে ২০১৬
আন্তর্জাতিক
A A

মন্ত্রীসভা থেকে তেলমন্ত্রী আলী আল-নাঈমিকে বরখাস্ত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন আল সৌদ। দীর্ঘবছর ধরে দেশের তেলমন্ত্রী হিসেবে আল-নাঈমি দায়িত্ব পালন করে আসছিলেন। তার জায়গায় খালেদ আল-ফালেহকে তেলমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। খালেদ এর আগে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তেল রফতানি দেশগুলোর সংগঠন ওপেকের একজন প্রভাবশালী মন্ত্রী ছিলেন আলী নাঈমি। তিনি সৌদি আরবের তেলমন্ত্রী হিসেবে ২০ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করেছেন।

তেলের উপর নির্ভরতা কমিয়ে গত মাসেই ‘ভিশন ২০৩০’ নামের একটি নতুন অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করে সৌদি সরকার। সৌদি রাজা সালমানের ছেলে ও প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মাদ বিন সালমান এই অর্থনৈতিক পরিকল্পনার দায়িত্ব নিয়েছেন।

বিশ্লেষকরা বলছেন, প্রিন্স মোহাম্মাদের সঙ্গে আলী নাঈমির সম্পর্কে টানাপোড়েন ছিল। সে কারণে তাকে বরখাস্ত করা হয়ে থাকতে পারে।

রাজকীয় ফরমান থেকে জানা গেছে, খালেদ ফালেহ শক্তিশালী তেল মন্ত্রণালয়সহ শিল্প ও প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও ২০০৯ সাল থেকে তিনি ৬০ হাজার কর্মীর শিল্প সেক্টরের দায়িত্ব পালন করেন।

বিশ্বখ্যাত ম্যাগাজিন ফোর্বস ২০১৪ সালে বলেছিল, তেলের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে বিশ্বে সবচেয়ে ক্ষমতাবান আল-নাঈমি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

গ্লোবাল ট্রেন্ডিংয়ে শাকিবের ‘রকস্টার’!

মে ৮, ২০২৬

অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাতে ঢাকার সহযোগিতা চাইল ভারত

মে ৮, ২০২৬

মন ছাড়া কি মনের মানুষ রয়?

মে ৮, ২০২৬

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রীদের বৈঠক: নিরাপত্তা ও আইনশৃঙ্খলা সহযোগিতায় গুরুত্ব

মে ৮, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব হলেন আরিফুল হক

মে ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT