সৌদি আরব থেকে আসা এক দম্পতির শরীরে তাপমাত্রা বেশি থাকায় করোনা ভাইরাস আক্রান্ত সন্দেহে বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছেন।
সোমবার রাতে বাংলাদেশ বিমানে সৌদি আরর থেকে আসা ওই দম্পতির শরীরে বিমানবন্দরের স্ক্যানার মেশিনে জ্বর ধরা পড়ে। এরপরই তাদের রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে সোমবার রাতে ইটালি, সিঙ্গাপুর ও স্পেন ফেরত তিনজনকে বিমানবন্দর থেকে হাসপাতালে পাঠানো হয়।
রোববার দেশে ৩ জন করোনা আক্রান্ত রোগীর কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
তাদের মধ্যে দু’জন ইতালি ফেরত প্রবাসী ও একজন তাদের আত্মীয়।
পরে তাদের সংস্পর্শে আসা ৪০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়ার কথা জানায় স্বাস্থ্য বিভাগ।







