চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে গ্যাসের দাম বাড়লেও বাংলাদেশে প্রভাব পড়বে না

জসিম উদ্দিন বাদলজসিম উদ্দিন বাদল
৪:১৯ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০১৭
অর্থনীতি
A A

সৌদি আরবে গ্যাসের দাম বাড়লেও বাংলাদেশে তার কোনো প্রভাব পড়বে না বলে মনে করেন জ্বালানী বিশেষজ্ঞরা।

তাদের মতে, চাহিদা অনুযায়ী বাংলাদেশে যথেষ্ট উৎপাদন হয়। অতএব সৌদি আরবে দাম বাড়লেও বাংলাদেশে বাড়ার কথা নয়।

আগামী নভেম্বর থেকে সৌদি আরবে গ্যাসের দাম বাড়বে প্রায় ৮০ শতাংশ। মধ্য প্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, ওমান ও কুয়েত-এই দেশগুলোর মধ্যে জ্বালানী গ্যাসের দাম তুলনামূলক সবচেয়ে কম সৌদি আরবে। তাই দামে সামঞ্জস্যতা আনতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৃহস্পতিবার দেশটির সৌদি গেজেট পত্রিকায় এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়।

এতে বলা হয়, অকটেন-৯১ গ্রেড প্রতি লিটার গ্যাসের দাম ৭৫ হালালা থেকে বেড়ে হবে এক রিয়াল ৩৫ হালালা। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রতি লিটার গ্যাসের দাম ১৩ টাকা ১২ পয়সা বেড়ে হবে ২৯ টাকা ৫১ পয়সা। যেখানে প্রতি লিটারের বর্তমান দাম ১৬ টাকা ৩৯ পয়সা।

আর অকটেন-৯৫ গ্রেড প্রতি লিটার গ্যাসের দাম ৯০ হালালা থেকে ৭২ হালালা বেড়ে হবে এক রিয়াল ৬২ হালালা। অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রতি লিটার গ্যাসের দাম ১৮ টাকা ৭৪ পয়সা বেড়ে হবে ৩৫ টাকা ৪১ পয়সা। প্রতি লিটারের বর্তমান দাম ১৬ টাকা ৬৭ পয়সা।

Reneta

তবে সৌদি আরবে গ্যাসের দাম বাড়লেও তা বাংলাদেশে কোনো প্রভাব ফেলবেনা বলে মনে করেন জ্বালানী বিশেষজ্ঞরা।

তারা মনে করেন, বাংলাদেশে যে পরিমাণ গ্যাস উৎপাদন হয় তা অভ্যরীণ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। বিদেশ থেকে খুব বেশি আমদানি করতে হয় না। তাই দামে প্রভাব পড়ার কথা নয়।

ভোক্তা অধিকার সংগঠন-ক্যাবের জ্বালানী উপদেষ্টা ড. শামুল আলম চ্যানেল আই অনলাইনকে বলেন, আন্তর্জাতিক বাজারে পর পর কয়েক দফা তেলের দাম কমলেও বাংলাদেশে কমেনি। তুলনামূলক দাম বেশি। আর বাড়ানো হবে অযৗক্তিক।

তিনি বলেন, সৌদি আরব দাম বাড়াবে অকটেনের। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ অকটেন উৎপাদন হয় তা অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য যথেষ্ট। বাংলাদেশের খুব বেশি অকটেন আমদানি করতে হয় না। অতএব সৌদি আরব অকটেনের দাম বাড়ালে বাংলাদেশে তেমন প্রভাব পড়বে না বলে জানান এই জ্বালানী বিশেষজ্ঞ।

প্রায় একই কথা বলেন, তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ।

তিনি চ্যানেল আই অনলেইনকে বলেন, বাংলাদেশ তো সৌদি আরব থেকে তেল-গ্যাস কিনে না। প্রভাব পড়বে কেন? এছাড়া বাংলাদেশে তো সবকিছুর দাম এমনিতেই বেশি। যেখানে বিশ্ববাজারে পণ্যের দাম কমে সেখানে বাংলাদেশে বাড়ে বলে মন্তব্য করেন অধ্যাপক আনু মোহাম্মদ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অকটেনক্যাবজ্বালানী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার রায়ে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্সের শুনানি দ্রুত হবে: অ্যাটর্নি জেনারেল

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিসিবি নির্বাচন ও বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ উপলক্ষে মিরপুরে সড়ক বন্ধ

জুন ৭, ২০২৬

কলেজ শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

সোহেল-স্বপ্না দম্পতির মৃত্যুদণ্ডের রায়ে সন্তুষ্ট রামিসার বাবা

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT