চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির লোভনীয় প্রস্তাবে রোনালদোর না

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ন ২৩, জানুয়ারি ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

প্রস্তাবটা রীতিমত লোভনীয়, বিশাল অঙ্কের। সৌদি আরব টুরিস্ট বোর্ডের দেওয়া প্রতিবছর ৬০ লাখ ইউরোর বিশাল এক প্রস্তাবকে পায়ে ঠেলে না করে দিয়েছেন জুভেন্টাসের পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো!

যুবরাজ সালমানের নেতৃত্বে নিজেদের নতুন করে বিশ্ববাসীর কাছে উপস্থাপনের মহাপরিকল্পনা হাতে নিয়েছে সৌদি সরকার। নারীর ক্ষমতায়নের পাশাপাশি বড় বড় ক্রীড়াযজ্ঞও আয়োজন করা হচ্ছে আরব দেশটিতে। ২০১৯ সাল থেকে ১২০ মিলিয়ন ইউরো খরচ করে তিন বছরের জন্য স্প্যানিশ সুপার কাপের স্বাগতিক হয়েছে সৌদি আরব।

মূলত বিশ্বের কাছে নিজেদের ইতিবাচক ভাবমূর্তি ফুটিয়ে তোলার জন্যই সৌদি সরকারের যত প্রয়াস।

মহাপরিকল্পনার অংশ হিসেবে পর্যটক আকর্ষণের জন্য বিভিন্ন উদ্যোগও হাতে নিয়েছে রাজতান্ত্রিক দেশটি। আগামী ফেব্রুয়ারি থেকে সৌদি টুরিস্ট বোর্ড শুরু করছে ‘ভিজিট সৌদি’ নামের এক ক্যাম্পেইন। সেই ক্যাম্পেইনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয় ফুটবল বিশ্বের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে।

তবে নিজেদের ইতিবাচকভাবে নিজেদের তুলে ধরতে চাইলেও রক্ত লেগে আছে সৌদি সরকারের হাতে। পাশের দেশ ইয়েমেনে আগ্রাসন, সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডসহ বিভিন্ন মানবতাবিরোধী কর্মকাণ্ডে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কড়া নজরদারীতে আছে সৌদি আরব। ঠিক এসব কারণেই কিনা, এমন লোভনীয় প্রস্তাব পেয়েও তাতে রাজী হননি রোনালদো।

শুধু রোনালদোই নন, একই প্রস্তাব দেওয়া হয়েছে তার চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকেও। রোনালদোর মত সরাসরি না বললেও প্রস্তাবে নিজের সম্মতির ব্যাপারে নিশ্চুপ আছেন মেসি ও তার বাবা এবং এজেন্ট হোর্হে মেসি।

Jui  Banner Campaign
ট্যাগ: ক্রিস্টিয়ানো রোনালদোলিড স্পোর্টসসৌদি সরকার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান হলেন লিয়াকত আলী খাঁন মুকুল

ফেব্রুয়ারি ৭, ২০২৬

অবশেষে সুপার লিগ থেকে নাম প্রত্যাহার করলো বার্সেলোনা

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপি প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ

ফেব্রুয়ারি ৭, ২০২৬

ব্যাচেলরদের ফ্ল্যাটে নতুন ঝড়ের আভাস!

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গা সীমান্তে দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT