চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদির বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান ইইউ’র

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৮ পূর্বাহ্ন ২৫, ফেব্রুয়ারি ২০১৬
আন্তর্জাতিক
A A

সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্ট। বৃহস্পতিবার একটি প্রস্তাব গ্রহণ করেছে ইউরোপীয় সংসদ। প্রস্তাব পাশ হলেো ইউরোপীয় সংসদের প্রস্তাব মানার ক্ষেত্রে বাধ্যবাধকতা নেই। তবে এটি সৌদি আরবের বিরুদ্ধে বেশ চাপ সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে।

ইয়েমেন হাউতি বিদ্রোহীদের বিরুদ্ধে চালােনা সৌদি আরবের সামরিক অভিযানের মধ্যই এই প্রস্তাব এলো। এর আগে আভাজ নামের একটি সংগঠনের চালানো প্রচারণায় ৭ লাখ ৪০ হাজার মানুষ সৌদি আরবের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার জারির পক্ষে সাক্ষর করেন।

ইউরোপীয় সংসদের ৩৫৯ জন প্রস্তাবের পক্ষে এবং ২১২ জন বিপক্ষে ভোট দিয়েছেন। এ ছাড়া ৩১ সদস্য ভোটদানে বিরত থাকেন। বেসামরিক লক্ষ্যবস্তুতে বোমা বর্ষণের জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে।

ইইউর ২০০৮ সালের আইনানুযায়ী যেসমস্ত বিবদমান দেশগুলোতে আন্তর্জাতিক মানবাধিকারের আইন লঙ্ঘিত হয়, সেসব দেশের কাছে অস্ত্র বিক্রি করা যাবে না।

প্রস্তাব গ্রহণ করার পর গ্রিন ইউরোপীয়ান ফ্রি অ্যালায়েন্সের মুখপাত্র অ্যালিন স্মিথ বলেন, রিয়াদের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বানের মধ্যদিয়ে ইয়েমেনে আগ্রাসন ইস্যুতে সৌদির ভূমিকার বিষয়ে ইউরোপীয় সাংসদের ব্যাপক ক্ষোভের দিকটিই ফুটে উঠেছে।

তিনি আরো বলেন, ব্রিটেন এবং ফ্রান্সের শীর্ষ অস্ত্র ক্রেতা হলো সৌদি আরব। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এসব অস্ত্র ইয়েমেনে ব্যবহারের তথ্য-প্রমাণ রয়েছে বলেও জানান তিনি।

Reneta

এছাড়া তিনি বলেন, সৌদি আগ্রাসন চালানোর পর ইয়েমেনে হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষ মারা গেছে।

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তৈরি অস্ত্র সৌদিতে রফতানি করার বিশ্বাসযোগ্য তথ্যপ্রমাণ রয়েছে বলে উল্লেখ করেন ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক ফেডারিক মোগিরিনি।

গত বছরের মার্চ থেকে ইরান সমর্থিত হাউদের বিরুদ্ধে  চালানো সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযানে এ পর্যন্ত ৭ হাজার মানুষ নিহত হয়েছে। এসময় ৩৫ হাজারের বেশি মানুষ মারাত্মকভাবে আহত হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: ইয়েমেনসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

পিছিয়ে পড়েও নাটকীয় ম্যাচে লিভারপুলকে হারাল ম্যানসিটি

ফেব্রুয়ারি ৯, ২০২৬

আয়ারল্যান্ডকে হারিয়ে ঘরের মাটিতে বিশ্বকাপ শুরু শ্রীলঙ্কার

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট থেকে সরে আসার পথে পাকিস্তান

ফেব্রুয়ারি ৮, ২০২৬
ছবি সংগৃহীত

হাদির বোন পরিচয়ে নির্বাচনী সমাবেশে বক্তব্য, ‘ভুয়া’ দাবি পরিবারের

ফেব্রুয়ারি ৮, ২০২৬

বিসিবির তদন্ত প্রতিবেদন নিয়ে অসন্তোষ জাহানারার

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT