চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে ৪০০০ বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকিতে

অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক
১২:১৯ পূর্বাহ্ণ ২৩, এপ্রিল ২০১৫
অন্যান্য, প্রবাস সংবাদ
A A

সৌদি আরবের শিক্ষা মন্ত্রনালয়ের নিয়মের বাধ্যবাধকতায় হুমকির মুখে পড়েছে প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশী শিক্ষার্থীর শিক্ষাজীবন। সৌদি শিক্ষা মন্ত্রনালয়ের বিধি মোতাবেক প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানের বিল্ডিং কোড মেনে নিজস্ব ভবন থাকতে হবে। প্রায় আট লক্ষ প্রবাসী বাংলাদেশীদের সন্তানদের পড়াশুনার জন্য মাত্র দু’টি শিক্ষা প্রতিষ্ঠান (বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল বাংলা ও ইংরেজী শাখা) ভাড়া করা আবাসিক ভবনে কার্যক্রম চালিয়ে আসছে। নিজস্ব ভবন তৈরী না করলে প্রতিষ্ঠান দু’টি বন্ধ করে দেবার নোটিশ দিয়েছে সৌদি শিক্ষা মন্ত্রনালয়, জানিয়েছেন প্রতিষ্ঠান দু’টির চেয়ারম্যান কাজী নেয়ামুল বশির ও ডাঃ আঃ মান্নান।

বিষয়টি শিক্ষামন্ত্রী ও প্রবাসী কল্যাণমন্ত্রী সহ একাধিক মন্ত্রীকে অবহিত করা হয়েছে বলে জানিয়েছেন বাংলা স্কুলের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম ফারুক ও ইংরেজী স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আবদুল কাইউম।

সৌদি শিক্ষা মন্ত্রনালয়ের অধীনে বৈদেশিক শিক্ষা বিভাগের আইন মোতাবেক অভিভাবক দ্বারা গঠিত ভিন্ন দু’টি পরিচালনা পর্ষদের মাধ্যমে স্কুল দু’টি পরিচালিত হয়ে আসছে।

বাংলা শাখায় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠ্য সুচীতে নার্সারী থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা করছে আড়াই হাজার ছাত্র ও ছাত্রী। ইংরেজী শাখায় ব্রিটিশ কারিকুলামে ক্যামব্রিজ পাঠ্যক্রমে প্রি-নার্সারি থেকে “এ” লেভেল পর্যন্ত পড়াশুনা করছে পনের শত ছাত্র ও ছাত্রী। দু’টি প্রতিষ্ঠানেরই পড়াশুনার মান বেশ ভাল। বাংলা মাধ্যমের বিদ্যালয়টি ঢাকা বোর্ডের প্রথম দশটি প্রতিষ্ঠানের মধ্যে স্থান করে নেয়া ছাড়াও প্রতি বছরই এ প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীরা বিভিন্ন পাবলিক পরীক্ষায় একাধিক বৃত্তি অর্জন করে। ইংরেজী মাধ্যমের প্রতিষ্ঠানটি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে “এ” এবং “ও” লেভেল পরীক্ষায় ওর্য়াল্ড মেধা তালিকায় একাধিকবার বিভিন্ন বিষয়ে প্রথম স্থান অধিকার করেছে।

সৌদি নিয়মে স্কুল দু’টি বন্ধ হয়ে গেলে পড়াশুনা নিয়ে বিপাকে পড়বে চার হাজার বাংলাদেশী শিক্ষার্থী। অনেকেরই পড়াশুনার অব্যাহত রাখতে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে চলে আসতে হবে দেশে। প্রতিষ্ঠান দু’টি বন্ধের আশংকায় উদ্বিগ্ন শিক্ষার্থীরা ও তাদের পরিবার।

সংশ্লিষ্টরা মনে করেন, প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ ও স্কুল ভবন নির্মাণে আর্থিক অনুদান পেলে চার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবনকে নিশ্চিত করা যেতে পারে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জন লেনন আর বিটলস একই সূত্রে গাঁথা

পরবর্তী

সেনাবাহিনীকে রাজপথে রাখার দাবি জানালেন তাবিথ আউয়াল

পরবর্তী

সেনাবাহিনীকে রাজপথে রাখার দাবি জানালেন তাবিথ আউয়াল

ব্যাংকে চুরি ঠেকাতে জিএসএম-আইপি অ্যালার্ম

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT