চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি কার্যক্রম উদ্বোধন

এম ওয়াই আলাউদ্দীন এম ওয়াই আলাউদ্দীন
৭:৩৭ অপরাহ্ণ ২০, মার্চ ২০২১
প্রবাস সংবাদ
A A
সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি-এইচএসসি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে বক্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমের যাত্রা শুরু হয়েছে।

শনিবার এই শিক্ষা কার্যক্রম  উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এম পি। বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।

তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অভিবাসীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবে।

দীপু মনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি ও গুণগত শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার ফলে আমরা অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেকদুর এগিয়ে গেছি। এ সুযোগ কাজে লাগিয়ে আমাদের বিভিন্ন দক্ষতা অর্জন করতে হবে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষিত হওয়ার পাশাপাশি মূল্যবোধ, সততা, মানবিকতা অর্জন ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ অদক্ষ প্রবাসী শ্রমিকদের শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। সৌদি আরবে যুগোপযোগী ও অধিক দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

রাষ্ট্রদূত বলেন, সৌদি আরবে জাতির পিতা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাস পরিকল্পনা গ্রহণ করে। এছাড়া দীর্ঘদিন থেকে সৌদি আরবে বসবাসরত অভিবাসীরা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় শিক্ষা গ্রহণ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে। এ পরিপ্রেক্ষিতে সৌদি আরবের জন্য শিক্ষা ফি কমিয়ে দেয়া হয়েছে। যার ফলে এসএসসিতে ৩৪ জন ও এইচএসসিতে ৭৯ জনসহ সর্বমোট ১১৩ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।

রাষ্ট্রদূত আরো জানান, শিগগিরই সৌদি আরবে স্নাতক পর্যায়ের কোর্স চালু করার পরিকল্পনাও আমাদের রয়েছে। এছাড়া, অনলাইনে আরবি ভাষা শিক্ষা, ইংরেজি ভাষা শিক্ষা ও সৌদি আরবের জন্য বিভিন্ন কাস্টমাইজ কোর্স চালু করার পরিকল্পনাও আমাদের রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম এ মান্নান।

তিনি আশা প্রকাশ করেন, সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অত্যন্ত উপযোগী ও সার্থক হবে এবং প্রবাসী বাংলাদেশিরা এতে উপকৃত হবে। তিনি সৌদি আরবে স্নাতক পর্যায়ের কোর্স চালু করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

অনুষ্ঠানে জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডীন ড. সাবিনা ইয়াসমিন বক্তব্য প্রদান করেন। সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনাস্থ বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষবৃন্দ, বোর্ড অব ডাইরেক্টর্স এর সদস্যগণ, এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমে ভর্তি হওয়া শিক্ষার্থীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলামের উপস্থাপনায় দূতাবাসের কর্মকর্তাগণ ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ট্যাগ: উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সৌদি আরব
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সফল হতে হবে

পরবর্তী

মোদির সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোদির সফর নিয়ে দুশ্চিন্তা নেই বলে মন্তব্য করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মোদির সফর নিয়ে কোনো দুশ্চিন্তা নেই: পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি লোগো সহ বাংলাদেশের পতাকা, রাজনৈতিক প্রতীক।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষমতায় গড়া বিএনপি ক্ষমতার কাছেই হারছে

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটে ৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি, বাড়তে পারে দারিদ্র্য: বিশ্বব্যাংক

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্পের প্রেসিডেন্ট র‍্যাঙ্কিং নিয়ে যত প্রশ্ন!

আগস্ট ২৯, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া নিয়ে যা বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থানের মেয়াদ কিভাবে জানবেন, জানাল মার্কিন দূতাবাস

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

আল্লাহর কাছে ক্ষমা ও রহমত চাইতে পড়ুন এই দোয়া

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT