চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোয়া লাখ ‘সন্ত্রাসী’ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০১৬
তথ্যপ্রযুক্তি
A A

‘সন্ত্রাসী কর্মকাণ্ড, এর প্রচার বা হুমকি প্রদানে জড়িত থাকা’র কারণে ২০১৫ সালের মাঝামাঝি সময় থেকে এখন পর্যন্ত ১ লাখ ২৫ হাজারেরও বেশি অ্যাকাউন্ট বন্ধ করে দেয়ার কথা জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার।

একটি ব্লগপোস্টে যুক্তরাষ্ট্র ভিত্তিক মাইক্রো ব্লগিং সাইটটি জানায়, বন্ধ করে দেয়া অ্যাকাউন্টগুলোকে ‘প্রাথমিকভাবে’ জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে যুক্ত হিসেবে পাওয়া গেছে।

পোস্টে বলা হয়, ‘সন্ত্রাস ছড়ানোর কাজে টুইটারের ব্যবহারকে আমরা নিন্দা জানাই।’

Banglabid

এতে আরো জানানো হয়, রিপোর্ট করা অ্যাকাউন্টগুলো আরো ভালোভাবে রিভিউ করে দ্রুত ব্যবস্থা নেয়ার উদ্দেশ্যে সাইটটি এর রিভিউয়িং টিম আরো বড় করেছে।

রিভিউয়িং টিম বড় করার সুফল ইতোমধ্যেই পাওয়া যাচ্ছে জানায় প্রতিষ্ঠানটি। অ্যাকাউন্ট সাসপেনশনের সংখ্যা বাড়ছে এবং এ ধরণের সন্ত্রাসী কার্যকলাপ টুইটার থেকে কমে যাচ্ছে।

টুইটার জানায়, ‘যেখানে প্রয়োজন সেখানে’ আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থার সঙ্গে মিলে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি।

Reneta

বিশ্ব জুড়ে টুইটারের ৫০ কোটিরও বেশি অ্যাকাউন্ট রয়েছে। ফেসবুকসহ অন্যান্য জনপ্রিয় সামাজিক মাধ্যমগুলোরও ব্যবহারকারীর সংখ্যা প্রচুর।

তাই যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকার সন্ত্রাস ও সহিংসতায় অনলাইন মাধ্যম ব্যবহার নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ নেয়ার জন্য এসব মাধ্যমকে জোর তাগাদা দিয়ে আসছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসটুইটার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সোয়া লাখ ‘সন্ত্রাসী’ অ্যাকাউন্ট বন্ধ করলো টুইটার

পরবর্তী

মুস্তাফিজের দাম উঠলো এক কোটি ৬১ লাখ

পরবর্তী

মুস্তাফিজের দাম উঠলো এক কোটি ৬১ লাখ

মুস্তাফিজের দাম উঠলো এক কোটি ৬১ লাখ

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT