চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোয়াক: দু’জন অটিস্টিক শিক্ষার্থীর একজন শিক্ষক

মোস্তফা মল্লিকমোস্তফা মল্লিক
৯:৫১ পূর্বাহ্ণ ২৮, জুন ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

অটিস্টিক শিশুদের জন্য কয়েকজন মায়ের প্রতিষ্ঠিত স্কুল সোয়াক-এ শিক্ষক-শিক্ষার্থী অনুপাত আন্তর্জাতিক মানের। একজন শিক্ষক পড়ান দু’জন শিক্ষার্থীকে। আর ৬ জন শিক্ষার্থীকে দেখভাল করেন একজন আয়া।

ঢাকার শ্যামলীর একটি ভবনে অবস্থিত সোয়াক স্কুলে লেখাপড়া করছে ১১০ জন বিশেষ শিশু শিক্ষার্থী। এদের মধ্যে ১৬ জনই সুবিধা বঞ্চিত। অটিজমে আক্রান্ত এই শিক্ষার্থীদের জন্য রয়েছে ৪২ জন শিক্ষক আর ৬০ জন আয়া।

চিকিৎসার জন্য কানাডাসহ বেশ কয়েকটি দেশে যেখন নিজ সন্তানকে নিয়ে ভালো ছিলেন না, তখন সোয়াকে ভর্তি করিয়ে সাফল্য পেয়েছেন কয়েকজন অভিভাবক।

সোয়াকের শিক্ষক মাহাবুব হাসান জানান, এই বিশেষ শিশুদের কম্পিউটারসহ বিভিন্ন ধরণের প্রশিক্ষণ দেয়ার চেষ্টা করা হয় স্কুলটিতে। তিনি বলেন, ‘আমরা আমাদের অংশ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি যেন শিক্ষার্থীদের সমাজের মূলধারায় খাপ খাওয়ানো সম্ভব হয়।

শিক্ষকরা বলছেন, বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ভালো দিকে এগিয়ে যাচ্ছে বিশেষ চাহিদা সম্পন্ন এই শিশুরা। সোয়াকের অধ্যক্ষ সাবিনা হোসেন বলেন, উন্নত বিশ্বে যে শিক্ষাক্রম বা চর্চাগুলো প্রচলিত, সেগুলোর ওপর ভিত্তি করেই সোয়াকের শিক্ষা কার্যক্রম তৈরি করা হয়। অটিস্টিক শিক্ষার্থীদের প্রাথমিক দেখাশোনার জন্য ২:১ আনুপাতিক হারে শিক্ষক জন্য রাখা না গেলে সঠিকভাবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া সম্ভব হয় না বলে মনে করেন তিনি।

প্রতিষ্ঠানটির আরেক শিক্ষক শাকিলা ইসলাম জানান, প্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থী কথাও বলতে পারে না। তাই তাদের সবাইকে হাতেকলমে শিক্ষা দেয়া হয় যেন পরবর্তীতে তারা আত্মনির্ভরশীল হতে পারে, জীবিকা নির্বাহে সহায়ক কোনো কাজ করতে পারে।

Reneta

পড়াশোনা ছাড়াও কারিগরি প্রশিক্ষণ দেয়া হয় সোয়াকের শিক্ষার্থীদের।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অটিজম
শেয়ারTweetPin

সর্বশেষ

কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে ৭২ বছর পর কোয়ার্টারে সুইজারল্যান্ড

জুলাই ৮, ২০২৬

ঘটনাবহুল খেলায় আর্জেন্টিনা জিতলো

জুলাই ৮, ২০২৬

এভাবেও ফিরে আসা যায়, এভাবেই ফিরে আসে চ্যাম্পিয়ন

জুলাই ৮, ২০২৬

দেশেজুড়ে আর্জেন্টিনা সমর্থকদের বিজয়োল্লাস, ঢাক-ঢোল-ভুভুজেলা বাজিয়ে বিজয় মিছিল

জুলাই ৮, ২০২৬

১৪ মিনিটের ঝড়, প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে কোয়ার্টারে আর্জেন্টিনা

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT