চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সোহেল রানা দুইবার ব্রাজিল, একবার আর্জেন্টিনা

হাসান আহমেদ হাসান আহমেদ
৯:৩৩ অপরাহ্ণ ১৯, জুন ২০১৮
বিনোদন
A A
একমাত্র সন্তান মাশরুর পারভেজ জিবরানের সঙ্গে নায়ক সোহেল রানা

একমাত্র সন্তান মাশরুর পারভেজ জিবরানের সঙ্গে নায়ক সোহেল রানা

‘স্বাধীনতা যুদ্ধ শুরুর আগে এখনকার জহরুল হক হল আর তখনকার ইকবাল হলের ভিপি ছিলাম। ছিলাম ইকবাল হল ফুটবল টিমের ক্যাপ্টেন। চুটিয়ে খেলেছি। রাইট ইনে খেলেছি। এখনতো পজিশনগুলোর নাম চেঞ্জ হয়ে গেছে। সেই দলের ছবি আমার কাছে এখনও আছে। যতবার চোখে পড়ে ততবার স্মৃতিতাড়িত হই।’

এভাবেই নিজের ফুটবলের স্মৃতি নিয়ে বলে চলেন ‘জীবন নৌকার’ নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।

স্বাধীন বাংলাদেশের প্রথম মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের এ প্রযোজক ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে আবির্ভূত হন সোহেল রানা নামে। আন্ডারটোন অভিনয়ে মাত করেন চলচ্চিত্র ভুবন। মুক্তিযুদ্ধের রণাঙ্গণে অস্ত্র হাতে যোদ্ধা এ অভিনেতা-প্রযোজক-পরিচালক সোহেল রানা আদ্যেপান্ত একজন স্পোর্টসম্যানও।

Banglabid

ফুটবল অন্তঃপ্রাণ। বিশ্বাকপ ফুটবল, ফুটবল ভাবনা এবং অন্যান্য বিষয় নিয়ে টেলিফোনে কথা বলেন চ্যানেল আই অনলাইনের সঙ্গে।

তিনি বলেন, ‘আমি বিশ্বকাপ ফলো করি মূলত ’৯৪ সাল থেকে। গত ছয়টি বিশ্বকাপে ৪টি দলকে সাপোর্ট করেছি। ২ বার ব্রাজিল, ১ বার করে আর্জেন্টিনা, স্পেন, উরুগুয়ে ও জার্মানী। এবার নতুন চ্যাম্পিয়ানের দেখা পাওয়ার সম্ভাবনা বেশি। লক্ষণ তাই বলে। তবে পুরনোদের কেউ যদি তা পায়ও, তবে তাদের অনেক ঘাম ঝরাতে হবে। কারণ ছোট দল যাদের বলা হয় বিশ্বকাপে তদের কিন্তু অনেক উন্নতি হয়েছে শারীরিক সক্ষমতা, কৌশলে এবং দক্ষতায়।

কোরিয়ার মত দল মাত্র ১ গোল খায়। বড় দলগুলো তেমন বদলাতে পারেনি নিজেদেরে। শুধু নামের ভারে চলবেনা এ বিশ্বকাপ শুরু থেকে বুঝিয়ে দিচ্ছে। এই যেমন জার্মানিকে মনে হল সেই গত বিশ্বকাপের কৌশলে তারা খেলছে। পরিকল্পনা নেই বলে মনে হল। ৭ গোলে একটা দলকে হারানো জর্মানি শুরু করে ১ গোলে হেরে, ভাবলে অবাক হচ্ছি। মুলারকে রাখছেন আপনি দলে অথচ সেই মুলার কি আছে এখন? মূলা হয়ে গেছে। আপনার একজন স্কোরার তো লাগবে। ধারাবাহিকতা লাগবে।’

চিকিৎসক স্ত্রী ডা. জিনাত পারভেজ এর সঙ্গে অভিনেতা-প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ
Reneta

পরিবারে কে কোন দলের সমর্থক প্রশ্নে ‘কমান্ডার’ অভিনেতা সোহেল রানা বলেন, ‘আমার একমাত্র সন্তান মাশরুর পারভেজ জিবরান ফুটবল ভালোবাসে না। তার সমস্ত ভালোবাসা ফিল্ম নির্মাণে। আর আমার স্ত্রীও ফুটবল দেখেন না। পেশায় চিকিৎসক। ফলে আমার পরিবারে আমি একাই ফুটবল সমর্থক। বিশ্বকাপ ভোক্তা।’

বলে চলেন ‘এপার ওপার’ নায়ক, ‘এর আগের বিশ্বকাপ সেভাবে ফলো করতে পারিনি বহুমুখি ব্যস্ততায়। তবে ফিল্মে থাকতেও ফুটবল নিয়ে নায়ক-প্রযোজক বা পরিচালক হিসেবে ভয়াবহ বন্যাগুলোতে আমরা ফুটবল খেলে যে অর্থ আয় হয়েছে তা প্রেসিডেন্ট এর তহবিলে জমা দিয়েছি। আমার অভিনীত ‘পেনশন’ সিনেমায় ফুটবল নিয়ে দৃশ্য ছিল বলে একটু একটু মনে পড়ে।

দেশের ফুটবলের গতিপ্রকৃতি সেভাবে অনুসরণ করা হয়নি কখনও। তবে এখন মেয়েদের ফুটবলের সাফল্যের বিষয়টি জানি। এটা নিয়ে আমার নিজের একটি পর্যবেক্ষণ মেয়েদের ফুটবলের সাফল্যের সুতিকাগার যে কলসিন্দুর। তার কারিগরকে কি আমরা যোগ্য সম্মান দিয়েছি। অপ্রাসঙ্গিক হলেও এখানে আরেকটি প্রসঙ্গ তুলে ধরি তা বাংলাদেশের প্রায় সমান সাগরসীমা বাংলাদেশ অর্জন করার যে মূল কারিগর রিয়ার অ্যাডমিরাল খুরশীদ আলম। তার কোন সম্মান করেছি আমরা? রাষ্ট্রীয় ভাবে তার তো ভাস্কর্য হওয়া উচিত। যোগ্যদের আমরা সে অর্থে কখনও যথার্থ সম্মান করি। আর সে কারণেই সব ক্ষেত্রে আমাদের অবনমন। তা সে রাজনীতি, খেলাধুলা আর চলচ্চিত্র যেখানেই হোক।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিবরানলিড বিনোদনসোহেল রানা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

মার্কিন কালো তালিকায় মেক্সিকোর বিশ্বকাপ তারকা

পরবর্তী

২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে

পরবর্তী

২ লাখ ৬৮ হাজার একর সরকারি বনভূমি বেদখলে

গত অর্থবছরে প্রায় ৪ কোটি মেট্রিক টন খাদ্য শস্য উৎপাদন

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT